রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১৩ এম
আজ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩, ২৩ রবিউল আউয়াল ১৪৪৮।
ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—
জোহরের নামাজ শুরু হবে দুপুর ১২টায়।
আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২৫ মিনিটে।
মাগরিবের নামাজ শুরু হবে ৬টা ১৫ মিনিটে।
এশার নামাজের সময় শুরু হবে ৭টা ৩০ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৪টা ২৯ মিনিটে
আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫টা ৪১ মিনিটে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের দাবি করেছে যে, মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা ইরানি জাহাজে নৌ অবরোধের প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে।
, তাদের হামলার ফলে মার্কিন জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে এবং পরবর্তী আক্রমণের আশঙ্কায় উক্ত এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
আইআরজিসির এই দাবির পর মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পাল্টা বিবৃতি দিয়েছে। সেন্টকম জানায়, তাদের একটি বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইরানি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে এড়িয়ে গেছে এবং এতে কোনো মার্কিন সৈন্য আহত হয়নি। তবে তাদের জবাবে খাগ দ্বীপের উপকূলে আইআরজিসির দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজকে স্থায়ীভাবে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী।
এছাড়া, ওমান উপসাগরে এমটি কাইলো নামের আরেকটি ইরানি তেল ট্যাংকার ধ্বংস করে দেওয়ার বিষয়টি সেন্টকম নিশ্চিত করেছে।
উভয় পক্ষ থেকেই সমুদ্রপথে পাল্টাপাল্টি হুশিয়ারি ও সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। আইআরজিসি হরমুজ প্রণালিতে অননুমোদিত জলপথ পরিহার করতে সাধারণ জাহাজগুলোকে সতর্ক করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে, ফলে সমগ্র অঞ্চলে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াতের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি দলটির নেতাকর্মীদের সতর্ক করেছেন এবং বলেছেন, একদিন তারা আফসোস করে বলবেন, ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষলাম।’
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৪ মিনিটে নিজের ভেরিফায়েড
দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
রাশেদ খান মন্তব্য করেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। জামায়াত সহযোগিতা চাওয়ায় পুলিশ প্রটেকশন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িবহর নিয়ে গেছে। সহযোগিতা না চাইলেও পুলিশ একই ধরনের নিরাপত্তা দিত।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে একটা ঝামেলা করার প্ল্যান ছিল জামায়াতের। রাতের বেলা মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করেছিল। জানি না, এ লাঠিগুলো পরবর্তীতে বহরের গাড়িতে তোলা হয় কি না। তবে জামায়াতের বহরে শীর্ষ নেতারা উসকানিমূলক স্লোগান দিয়েছেন—‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রদল-যুবদল গেলি কই!’
রাশেদ খান জানান, ‘অনেকে বলছে, সব কিছু দেখে মনে হলো, এটি জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে এনসিপির লং মার্চ।’
তিনি বলেন, জামায়াত যেহেতু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঝুঁকি নিতে চায় না, সে ক্ষেত্রে এনসিপির নেতাদের সামনে রেখে এবং আওয়ামী লীগকে পেছনে রেখে, মাঝখানে থেকে খেলতে চায়।
রাশেদ খান দাবি করেন, জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এনসিপিকে জামায়াতের মুখপাত্র হিসেবে দেখানোর বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি বলেন, তাদের কেউ কেউ মনে করছেন, এনসিপি আজ হোক বা কাল হোক, জামায়াতের জোট ছেড়ে দেবে। তাহলে তাদের এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, এ নিয়ে সচেতন নেতাকর্মীদের মধ্যে আক্ষেপ রয়েছে।
তিনি বলেন, ‘শোনেন, জামায়াত জোটে কারা আছে? এনসিপিকে বিএনপি চারটির বেশি আসন ছাড়েনি, এ জন্য জামায়াতে গেছে।’
‘আর মাওলানা মামুনুল হক সাহেবের দলও পর্যাপ্ত আসন পেলে বিএনপিতে থাকত। এ ছাড়া বাকিরা একটি করে আসন না পেয়ে জামায়াতে গেছে। ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করতে পারলে, এরা সবাই আবার বক্তব্য পরিবর্তন করে ব্যাক করবে,’ বলেন রাশেদ খান।
তিনি মন্তব্য করেন, জামায়াত যাদের ওপর ভরসা করে অর্থ ও শ্রম ব্যয় করছে, তারাই একদিন দলটির জন্য বড় ক্ষতির কারণ হবে। রাশেদ খান বলেন, ‘সব মিলিয়ে জামায়াত যাদের ওপর ভরসা রেখে এত অর্থকড়ি খরচ করছে, তারাই একদিন জামায়াতকে এমন ধাক্কা দেবে যে জামায়াত আর ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে না।’
এনসিপির নেতাদের অতীত বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “‘জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্রবিরোধী শক্তি’, ‘ভারতের এক্সটেনশন’, ‘সংস্কারের নামে ভণ্ডামি করছে’, ‘জামায়াত ইসলামিক দল নয়’—এ ধরনের অনেক বক্তব্য এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এনসিপির অবস্থান পরিবর্তনের বিষয়টি নোট করে রাখার পরামর্শ দিয়ে রাশেদ খান বলেন, ‘ভবিষ্যতের ডায়েরি এখন থেকে কিনে রাখুন, কী কী বলবে সেটি নোট করার জন্য।’
সর্বশেষে জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখুন, এনসিপি ২০৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার টার্গেট নিয়ে এগোচ্ছে। বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে বলেও জনশ্রুতি আছে। আর কিছু বললাম না, শুধু এতটুকু বলব, একদিন আপনারাই বলবেন, দুধ-কলা দিয়ে কালসাপ পোষলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) একজন প্রবীণ নেতা ছিলেন।
শনিবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৫৬ বছর বয়সী এই নেতাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন বলে
তিনি ২০১৯ সালে গিরিডিহ আসন থেকে বিধায়ক নির্বাচিত হন এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ ও রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন।
তার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং পরিবহনমন্ত্রী দীপক বিরুয়া।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এক বিবৃতিতে কুমার সোনুর অকালমৃত্যুকে দল, সরকার ও রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছে। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি রাজ্যের পর্যটন ব্যবস্থার উন্নয়নে ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে কর্ণাটক সফর করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির নিকটবর্তী অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা এবং পাল্টা হামলার কারণে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে যে, ইরান মার্কিন জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর প্রতিক্রিয়ায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। উভয় পক্ষই একে অপরকে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। ইরান, হরমুজ দিয়ে যাতায়াতকারী অন্যান্য দেশগুলিকেও সতর্ক করেছে।
পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের নৌসেনার দু’টি জাহাজকে নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর জবাবে, আমেরিকা তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা করেছে। এর মধ্যে একটি হামলা খার্গ দ্বীপের উপকূলে, যা ইরানের তেল রফতানির একটি প্রধান কেন্দ্র।
সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার সতর্ক করে বলেন, “আইআরজিসি-র উদ্দেশে আমাদের বার্তা খুব স্পষ্ট। তোমরা যদি আমাদের দুটো জাহাজে গুলি করো, আমরা আরও বড় হামলা করব, তোমাদের তিনটে নিয়ে উড়িয়ে দেব।”
যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির পর, ইরানও প্রতিক্রিয়া জানাতে পিছপা হয়নি। তাদের দাবি, তিনটি মার্কিন ট্যাঙ্কার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি-র নৌবাহিনী একটি বিবৃতিতে অন্যান্য দেশের উদ্দেশে বলেছে, “যুক্তরাষ্ট্রের জঙ্গি সেনার কথায় কেউ বিভ্রান্ত হবেন না। অনুমোদিত জলপথ দিয়ে চলাচল করুন। কোনও সন্দেহজনক তৎপরতা দেখাবেন না। না-হলে এর পরের হামলা আপনাদের উপর হবে।”
তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা এবং পাল্টা হামলার ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি দীর্ঘকাল ধরে দুই দেশের বিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ফেব্রুয়ারিতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে এবং সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এরপর থেকেই সংঘর্ষ অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে ধারাবাহিকভাবে নিশানা করেছে ইরান। হরমুজ প্রণালির মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়ে তারা শুল্ক দাবি করেছে। একাধিক বাণিজ্যিক পণ্যবাহী জাহাজও হরমুজে আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানকে আর্থিক এবং সামরিকভাবে এতটাই দুর্বল করে দেওয়া, যাতে তারা আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেইসঙ্গে, ইরানের নেতৃত্ব পরিবর্তনের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক স্তরে দুই দেশের সংঘর্ষ থামাতে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে। কিন্তু গত কয়েক দিনে হরমুজের তীরে উত্তাপ আবার বেড়ে গেছে।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ