০৩:৫৮ পি.এম
ফুটবল জ্বরে কাঁপছে সারা বিশ্ব। এর ঢেউ লেগেছে দেশের আনাচে-কানাচে। দেশজুড়ে চলছে সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ নিয়ে নানা আয়োজন। কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি এলাকার নামকরণ করা হয়েছে ‘ব্রাজিল মোড়’। সেখানে গ্রামবাসীকে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ দেখানোর আয়োজন করেছে সেখানকার একদল কিশোর। এ নিয়ে ব্রাজিল মোড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় দেখতে এলাকার মানুষকে সুযোগ করে দিতে যেন ব্যস্ততার শেষ নেই এক দল কিশোরের। এর মধ্যে কেউ প্রিয় দলের পতাকা টাঙাচ্ছে, আবার কেউ দেয়ালে সাঁটাচ্ছে স্টিকার। শিশুদের মধ্যে খুশির সীমা নেই। তারা সবাই ব্রাজিলের সমর্থক।
সরেজমিনে শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া গ্রামে পৌঁছালে দেখা যায় এমন দৃশ্য।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
এলাকাটি এরই মধ্যে পরিচিতি পেয়েছে ‘ব্রাজিল মোড়’ হিসেবে। যারা সেখানে বসবাস করেন, তাদের বেশিরভাগই ব্রাজিলের সমর্থক। তাই সাঁটানো হয়েছে ‘ব্রাজিল মোড়’ লেখা সাইনবোর্ড। একটি অব্যবহৃত কৃষি খামারের চারদিকে ব্রাজিলের পতাকা উড়ছে। উঁচু পানির ট্যাংকিতেও পতাকা উড়ে সামনে এসেছে।
গ্রামের মানুষকে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ দেখানোর আয়োজন করে চলেছে একদল কিশোর। এ কারণে ব্রাজিল মোড়ে চলছে উৎসবের আমেজ। তারা নিজেদের কিছু অর্থ দিয়ে এবং গ্রামবাসী ও প্রবাসী বন্ধুদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রজেক্টর কিনেছেন। কৃষি খামারের একটি পরিত্যক্ত টিনসেড ঘর সংস্কার করে সেখানে বড় পর্দা সাঁটানো হয়েছে। এর সাথে বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। সবার বসার জন্য চেয়ারও রাখা হয়েছে। আর এমন আয়োজনকে কেন্দ্র করে ব্রাজিল মোড় এলাকায় উৎসবের আমেজ বইছে।
স্থানীয় যুবক মো. রাইয়ুল জানান, ২০১৪ সালের বিশ্বকাপের সময় এ স্থানটির নামকরণ করা হয় ব্রাজিল মোড়। এরপর থেকে প্রতি বিশ্বকাপের সময় তারা এখানে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করে আসছে।
ব্রাজিল সমর্থক মো. রাসেল বলেন, ‘একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করার মজাই আলাদা। তাই আমরা সবাই মিলে চাঁদা দিয়ে প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করেছি। গ্রামের সবাই একসঙ্গে খেলা দেখবো।’
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা আল মামুন বলেন, ‘আমি অন্যদল সমর্থন করি। কিন্তু ব্রাজিল মোড় আয়োজিত এমন উদ্যোগ সব সময় সহযোগিতা করি।’
আয়নোকরীরা জানান, এলাকার নাম ব্রাজিল মোড় হলেও একসাথে বড় পর্দায় খেলা দেখবেন আর্জেন্টিনাসহ সব দলের সমর্থকরা। গ্রামের সবাই এতে নিজেদের সাধ্যমত সহযোগিতা করছেন। এ নিয়ে কারও মধ্যে কোনো হিংসাত্মক আচরণ নেই। তবে ব্রাজিল সমর্থকরা আশা করেন, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে দীর্ঘদিন ট্রফির জন্য বঞ্চিত ব্রাজিল।
জানা গেছে, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আসরের সময় করিমগঞ্জ পৌরসভার চরপাড়া ও ঘোনাপাড়া এলাকার সংযোগস্থলে গড়ে উঠে ব্রাজিলের মোড়। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপে গ্রামবাসীকে এখানে বড় পর্দায় ফুটবল খেলা দেখার সুযোগ করে দিচ্ছে ব্রাজিল সমর্থকরা।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন