ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৩৮৬ মামলা দায়ের


ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৩৮৬ মামলা দায়ের

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৩৮৬ টি মামলা করেছে।

সোমবার (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে কথাসাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষে মাসব্যাপী অনুষ্ঠান শুরু

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৮২ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৭ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি, ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে।

আরও পড়ুন: বিএসির সহযোগিতা বাউবির কার্যক্রমকে গতিশীল করবে: উপাচার্য

ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫১ টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানের সময় মোট ৩৯৪ টি গাড়ি ডাম্পিং এবং ৩১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকির ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাইভ অনুষ্ঠানে কুকুরকে ধমক দিয়ে আলোচনায় অস্ট্রেলীয় রাজনীতিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


লাইভ অনুষ্ঠানে কুকুরকে ধমক দিয়ে আলোচনায় অস্ট্রেলীয় রাজনীতিক

লাইভ টেলিভিশনে একটি সাক্ষাৎকারের সময় আচরণের জন্য বিরক্ত হয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী দল ওয়ান নেশনের শীর্ষ নেতা এবং সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস একটি কুকুরকে ধমক দিয়ে আলোচনায় আসেন।

সোমবার রাতে জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে তিনি সাক্ষাৎকার প্রদান করছিলেন। পরবর্তীতে এক পর্যায়ে সাক্ষাৎকারের মাঝেই তিনি হঠাৎ করে চিৎকার করেন, 'বসে পড়ো!'

একটি সংবাদ বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়। এরপর জয়েস সাংবাদিককে বলেন, 'দুঃখিত, এটা কুকুরের জন্য বলেছি।'

পরে, যখন কুকুরটি আবারও সাক্ষাৎকারে বিঘ্ন ঘটায়, জয়েস মন্তব্য করেন, 'এই কুকুরটির জন্য আমি দুঃখিত, এটি উৎপাত শুরু করেছে।'

সাংবাদিক সারাহ ফার্গুসন তখন জয়েসকে বলেন, 'কুকুর নিয়ে চিন্তা করবেন না, শুধু প্রশ্নের উত্তর দিন।' তিনি সেই সময় জয়েসকে তার দলের নেতা পলিন হ্যানসনের সম্প্রতি ব্রিটেনের কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব টমি রবিনসনের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করছিলেন।

জয়েস পাল্টা প্রতিরোধ করে বলেন, 'অভদ্র আচরণ করবেন না। তা না হলে এই সাক্ষাৎকার এখানেই শেষ হয়ে যাবে, সারাহ।'

এর আগে এই গবাদিপশু খামারীদলটির রাজনীতিক প্রাণী নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। একবার তিনি হলিউড অভিনেতা জনি ডেপের কুকুর হত্যার হুমকি দিয়েছিলেন।

একটি জনমত জরিপে অনুসন্ধান উঠে আসে, কয়েক দশকের প্রতিষ্ঠান হিসেবে হ্যানসনের নেতৃত্বে থাকা প্রান্তিক রাজনৈতিক দল ওয়ান নেশন সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় দলের তালিকায় উঠে এসেছে। হ্যানসন সাবেক ফুটবল উচ্ছৃঙ্খল সমর্থক থেকে ইসলামবিরোধী কর্মীতে পরিণত হওয়া ব্রিটিশ কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব টমি রবিনসনের সঙ্গে একটি পডকাস্টে (ইন্টারনেটের মাধ্যমে প্রকাশিত অডিও বা ভিডিও অনুষ্ঠান) অংশ নেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:২১ পি.এম


চলন্ত বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, চালকের পর হেলপার গ্রেপ্তার

 

আশুলিয়ায় গভীর রাতে চলন্ত বাসে নারী পোশাক শ্রমিকের উপর ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের পর এবার ইতিহাস পরিবহনের আলোচিত হেলপার কাওছার হোসেন সানজিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পরে সোমবার (২০ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ১২ জুলাই, নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে রাতে চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের বাসে ওঠেন ওই ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক।

 

জানা গেছে, বাসটি আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর অন্যান্য সব যাত্রী নেমে গেলে চালক ও হেলপার আর কোনো যাত্রী বাসে ওঠার অনুমতি দেননি। এতে ওই নারী আতঙ্কিত হয়ে বাস থামিয়ে নামানোর অনুরোধ করেন। কিন্তু চালক বাস থামানোর পরিবর্তে বাসটি আরো দ্রুত চালাতে থাকেন।

ঘটনার সময় আটক হেলপার সানজিদ বাসটি চালাচ্ছিলেন। এক পর্যায়ে ভুক্তভোগী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মরক্ষা করেন এবং মারাত্মক আহত হন।

আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন পিপিএম জানান, হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় পালিয়ে গিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির চালক হিসেবে চাকরি নিয়েছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, এর আগে ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস জব্দসহ চালক আজিজুল শিকদার ওরফে রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বিমানবাহিনী প্রধানের সঙ্গে বিদায়ি নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিদায়ি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর মধ্যে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ, মঙ্গলবার, ২১ জুলাই, বিমানবাহিনী সদর দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে, তারা একে অপরের পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময়, বিমানবাহিনী প্রধান বিদায়ি নৌবাহিনী প্রধানের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এর আগে, নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি গার্ড অব অনার পরিদর্শন করে সালাম গ্রহণ করেন।

পরবর্তী সময়ে, তিনি বিমানবাহিনী সদর দপ্তরের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময়, বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের উজ্জ্বল প্রতিফলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে অপহৃত অটোরিকশাচালক উদ্ধার, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


কেরানীগঞ্জে অপহৃত অটোরিকশাচালক উদ্ধার, গ্রেফতার ৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ২ লাখ টাকা মুক্তিপণের জন্য এক অটোরিকশাচালককে অপহরণের ঘটনার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা হয়েছে অপহৃত চালক মো. সুন্দর আলীকে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জে র‍্যাব ১০-এর সদরদফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত রোববার (১৯ জুলাই) একটি মেয়ে দেখার কথা বলে বেরিয়ে অপহরণের শিকার হন অটোরিকশাচালক সুন্দর আলী। পরে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অপরাধী চক্র। প্রাণ রক্ষার জন্য তার পরিবার বিকাশের মাধ্যমে ৩৯ হাজার টাকা পাঠালেও তার মুক্তি দেয়া হয়নি।

তিনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ জুলাই) শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১০। সেখান থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ভুক্তভোগীকে। গ্রেফতার করা হয় কুদ্দুস, ‘কুত্তা জুয়েল’, রাকিব ও অপু নামের চার অপহরণকারীকে।

অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%