০৮:৪১ পি.এম
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)।
মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পক্ষ থেকে রোববার (১ নভেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রামে আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান।
এছাড়াও, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার অঙ্গীকারের প্রতিফলন। এই মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন