০২:৫২ পি.এম
মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি আলাদা স্থান থেকে বিজিবি ও পুলিশের একটি টিম ছয়টি ককটেল উদ্ধার করেছে। ককটেলগুলোর সঙ্গে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। এরপর বুধবার (১৮ নভেম্বর) ভোরে বোলতলা ব্রিজের উপর থেকে আরও তিনটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে বুধবার (১৮ নভেম্বর) ভোরে তেঁতুলবাড়ীয়া গ্রামের বোলতলা ব্রিজের উপরে ককটেল পড়ে থাকতে দেখা যায় পথচারীদের। এই খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, "নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর জন্য ককটেলগুলো রাখা হয়েছে।" তিনি আরও জানান, নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন