০২:৫৪ পি.এম
করণ জোহরের জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। বর্তমানে শোবিজ দুনিয়ায় গুঞ্জন চলছে যে, সিজনটির শেষ পর্ব একাধিক বড় চমক নিয়ে নির্মিত হচ্ছে।
এই সিজনের প্রথম পর্বে সালমান খান ও করিশমা কাপুরের উপস্থিতির মাধ্যমে শো শুরু হয়, এবং এরপর প্রতিটি পর্বে একের পর এক জনপ্রিয় তারকাদের দেখা মিলেছে। করণের কফির আড্ডা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এখন সকলের মনে একটাই প্রশ্ন, শেষ সিজনে অতিথি হিসেবে কার উপস্থিতি হতে পারে এই শোতে?
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউড শোবিজে কফি উইথ করণের নবম সিজনের শেষ পর্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শেষ পর্বে অতিথি হিসেবে আসতে পারেন করণের ঘনিষ্ঠ বন্ধু বলিউড মেগাস্টার শাহরুখ খান।
আরও পড়ুন: ‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী
তবে এখানে একটি চমক রয়েছে। গুঞ্জন উঠেছে, শাহরুখ একা আসবেন না। তার সঙ্গে শোতে উপস্থিত হতে পারে করণের দুই সন্তান যশ ও রুহিও। ক্যামেরার সামনে বাবার সঙ্গে নয় বছরের দুই সন্তানের কথোপকথন কেমন হতে পারে এবং নতুন কী কী তথ্য প্রকাশ্যে আসবে শেষ পর্বে, সেটি দেখার জন্য এখন ভক্ত ও দর্শকমহল অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন