ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শিবালয়ে ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বুধবার (১৮ নভেম্বর) উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা রাণী কর্মকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষি প্রণোদনার প্যাকেজের আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি (DAP) সার, ১০ কেজি এমওপি (MOP) সার এবং ১ কেজি উন্নত মানের সরিষার বীজ বিনামূল্যে প্রদান করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এই রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন: মাতামুহুরীর চরে বদলাচ্ছে দৃশ্যপট, তামাকের বদলে শুরু হচ্ছে সবজি চাষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনন্যার ‘কল মি বে ২’-তে যুক্ত হচ্ছেন শ্রুতি হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


অনন্যার ‘কল মি বে ২’-তে যুক্ত হচ্ছেন শ্রুতি হাসান

দুই বছর পর বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের জনপ্রিয় সিরিজ ‘কল মি বে’ ফিরে আসছে। প্রথম মৌসুমের সাফল্যের পর, দ্বিতীয় মৌসুমে আরো নাটকীয়তা, প্রেম এবং মজার ঘটনা নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী। নতুন মৌসুমে অনন্যার সঙ্গে যুক্ত হয়েছেন শ্রুতি হাসানও।

মঙ্গলবার প্রাইম ভিডিও থেকে জানানো হয়েছে, ‘কল মি বে’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর। এই উপলক্ষে একটি মজার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে অটোরিকশার ছাদে শুয়ে নিজের পরিচয় দিতে দেখা যায় অনন্যাকে। ভিডিওর সঙ্গে মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে।

সিরিজে বেলা ‘বে’ চৌধুরী চরিত্রে ফিরছেন অনন্যা। তবে এবার তার জীবনে আসছে নতুন কিছু মানুষ এবং নানা জটিলতা। বিশেষ করে প্রেমের সম্পর্কগুলো আরো জটিল হয়ে উঠবে। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার পাশাপাশি, নিজের বন্ধুদের সঙ্গে সম্পর্কও অটুট রাখতে হবে তাকে।

দ্বিতীয় মৌসুমে শ্রুতি হাসান ছাড়াও আগের মৌসুমের বেশ কয়েকজন অভিনেতা ফিরছেন। তাদের মধ্যে রয়েছেন বীর দাস, গুরফতেহ পিরজাদা, বরুণ সুদ, ভিহান সামত, মুসকান জাফেরি, নিহারিকা লায়রা দত্ত, লিসা মিশ্র এবং মিনি মাথুর।

সিরিজটির দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা। ইশিতা মৈত্রের তৈরি গল্পটি লিখেছেন তিনি, সঙ্গে ছিলেন সামিনা মোটলেকার, রোহিত নায়ার এবং নিত্তাল চন্দনারা। করণ জোহর, অপূর্ব মেহতা এবং আদর পুনাওয়ালা প্রযোজিত সিরিজটি তৈরি হয়েছে ধার্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে।

প্রযোজক করণ জোহর জানিয়েছেন, প্রথম মৌসুমে দর্শকরা বে-র গল্প এবং জীবনযাপনের ধরন পছন্দ করেছিলেন। তাই দ্বিতীয় মৌসুমে সেই গল্পকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি চরিত্রটির নতুন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

‘কল মি বে’ সিরিজের গল্প দক্ষিণ দিল্লির এক ধনী তরুণী বেলা চৌধুরীকে ঘিরে। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর মুম্বাইয়ে এসে নিজের মতো করে নতুন জীবন শুরু করে সে। দ্বিতীয় মৌসুমে তার জীবনে নতুন কী ঘটতে যাচ্ছে, তা দেখার অপেক্ষায় দর্শকরা। ১৭ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলমগীর কবির সায়মন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলমগীর কবির সায়মন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেপ্তার করেছে।

উত্তরা পশ্চিম থানার সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য রয়েছে।

এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কফি উইথ করণের শেষ পর্বে শাহরুখ খানের আগমন!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


কফি উইথ করণের শেষ পর্বে শাহরুখ খানের আগমন!

করণ জোহরের জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজন ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। বর্তমানে শোবিজ দুনিয়ায় গুঞ্জন চলছে যে, সিজনটির শেষ পর্ব একাধিক বড় চমক নিয়ে নির্মিত হচ্ছে।

এই সিজনের প্রথম পর্বে সালমান খান ও করিশমা কাপুরের উপস্থিতির মাধ্যমে শো শুরু হয়, এবং এরপর প্রতিটি পর্বে একের পর এক জনপ্রিয় তারকাদের দেখা মিলেছে। করণের কফির আড্ডা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এখন সকলের মনে একটাই প্রশ্ন, শেষ সিজনে অতিথি হিসেবে কার উপস্থিতি হতে পারে এই শোতে?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বলিউড শোবিজে কফি উইথ করণের নবম সিজনের শেষ পর্ব নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, শেষ পর্বে অতিথি হিসেবে আসতে পারেন করণের ঘনিষ্ঠ বন্ধু বলিউড মেগাস্টার শাহরুখ খান।

তবে এখানে একটি চমক রয়েছে। গুঞ্জন উঠেছে, শাহরুখ একা আসবেন না। তার সঙ্গে শোতে উপস্থিত হতে পারে করণের দুই সন্তান যশ ও রুহিও। ক্যামেরার সামনে বাবার সঙ্গে নয় বছরের দুই সন্তানের কথোপকথন কেমন হতে পারে এবং নতুন কী কী তথ্য প্রকাশ্যে আসবে শেষ পর্বে, সেটি দেখার জন্য এখন ভক্ত ও দর্শকমহল অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক দল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


কৃষক দল সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

জাতীয়তাবাদী কৃষক দল দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার নির্মম হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে। তারা আগামীকাল (১৯ নভেম্বর) সারা দেশে প্রতিবাদ মিছিলের আয়োজন করবে।

আজ বুধবার কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজু মোল্লার হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রতিবাদ মিছিল সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%