০৪:৫১ পি.এম
রাজধানীর সবুজবাগে পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী নিলুফার ইয়াসমিনের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন।
আজ রবিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
পরে সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আজ সকালে নিলুফার ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির নিয়ন্ত্রণে
মৃতার স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোতে কর্মরত আছেন। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে, এক ছেলে ও এক মেয়ে।
পুলিশ কর্মকর্তার স্ত্রী নিলুফার ইয়াসমিন দক্ষিণগাঁও শাহীবাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। এক মেয়ে আফিয়া (৭) এবং তাদের ছেলে আরাফাত (১০) আবাসিক মাদরাসায় পড়াশোনা করত।
পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, নিলুফার যেকোনো বিষয় নিয়ে মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন। তারা জানান, মাদরাসায় তাদের সন্তান সঠিকভাবে পড়াশোনা করত না। এই কারণে বিভিন্ন বিষয়ের দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে। বর্তমানে তিনি দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীতে হাসেম মন্ডলের ভাড়া বাসায় অবস্থান করছিলেন।
আরও পড়ুন: প্রখ্যাত শিক্ষাবিদ ড. ইয়াহইয়ার রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন