ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বগুড়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সীমিত জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দারিদ্র্য দূরীকরণ সরকারের অন্যতম কৌশল। এই কৌশলকে বাস্তবে ফলপ্রসূ করতে, বগুড়ায় শুরু হয়েছে কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম। এতে যুক্ত রয়েছে বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা।

রবিবার (২১ জুন) সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় চার জেলা থেকে কৃষক, কৃষি কর্মকর্তা, কৃষি গবেষক ও বিশেষজ্ঞ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপিচালক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ এবং আরও অনেকে।

আরও পড়ুন: চরফ্যাশনে লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

এ সময় বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইশ্বরর্দী এটিআই এর অধ্যক্ষ মতলুবুর রহমান। সভায় প্রকল্পের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো: এনামুল হক।

উপস্থিত বক্তারা প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পনা, কর্মসংস্থান, কৃষিপণ্য বানিজ্যিকরণ এবং কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপিচালক আব্দুর রহিম বলেন, "প্রকল্পে যারা কাজ করবেন, তাদের উদ্ভাবনী সক্ষমতা নিয়ে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষিকে লাভজনক ও নিরাপদ হিসেবে গড়ে তুলে, দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে।"

বক্তারা মনে করেন, ৬ বছরের মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় কৃষিতে বিপ্লব ঘটবে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: হবিগঞ্জে চা বাগানের শ্রমিকদের মজুরি দাবিতে কর্মবিরতি, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাদু পানিতে মাছ উৎপাদন ৪৫.৪৩ লাখ মেট্রিক টন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


স্বাদু পানিতে মাছ উৎপাদন ৪৫.৪৩ লাখ মেট্রিক টন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ সংসদে এক সদস্যের প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য প্রদান করেছেন।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশে বর্তমানে স্বাদু পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৪৫.৪৩ লাখ মেট্রিক টন। তিনি আজ সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, স্বাদু পানির মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর বিভিন্ন কার্যকরী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ, জলজ পরিবেশ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ।

তিনি জানান, মাছের প্রজনন ক্ষেত্র, আবাসস্থল ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত জরিপ, গবেষণা এবং পুনরুদ্ধারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, সরকার গৃহীত খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ের নাব্যতা বৃদ্ধি পাবে। এর ফলে পানির প্রবাহ উন্নত হবে এবং জলজ পরিবেশে দূষণের মাত্রা হ্রাস পাবে, যা মাছের উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে, মন্ত্রী সতর্ক করে বলেন, স্বাদু পানির মৎস্যসম্পদ রক্ষায় শুধু মৎস্য অধিদপ্তরের কার্যক্রম যথেষ্ট নয়। শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শিল্পকারখানায় কার্যকর ইটিপি স্থাপন ও তা নিয়মিত চালু রাখা অত্যন্ত জরুরি। যথাযথ তদারকি ছাড়া শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ সম্ভব নয়, যা না হলে স্বাদু পানির মৎস্যসম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের স্বাদু পানির মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে উৎপাদন টেকসইভাবে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্যকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্যকে সংবর্ধনা

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস চেয়ারম্যান সাবেক সচিব ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান সিএসপি’র কন্যা নওমি হুসাইন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিবোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষ্যে বোর্ডের ১০৩তম সভায় নতুন সদস্য হিসেবে যোগদান করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিওটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, বিওটি কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সরকার, দৈনিক করতোয়া সম্পাদক ও বিওটি সদস্য মো. মোজাম্মেল হক লালু, বিওটি সদস্য মো জাহেদুর রহমান, মো. নাসিরুন নবী, আয়শা বেগম, সোহরাব আলী খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী, সৈয়দা রাকিবা সুলতানা প্রমুখ।

বিওটির সদস্যগণ ফাবিহা নওমি হুসাইন এর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বলেছে যে, বিওটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ জাতীয় সংসদে এক সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে সরকার প্রত্যাহার করেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানালেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছেÑ এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তিনি উল্লেখ করেন, 'মামলা দায়েরের সময় এফআইআরে রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।'

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্য অর্জনে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তিনি জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এফআইআর, চার্জশিটের কপি (যদি প্রযোজ্য হয়) এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে। মন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি জানান, এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি যোগ্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণচেষ্টার অভিযোগের পর তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ধর্ষণচেষ্টার অভিযোগের পর তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক বৃদ্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া ওই শারীরিক প্রতিবন্ধী তরুণী পরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ হাওলাদার উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ৫ জুন সকালে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মীম আক্তার (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় ওই এলাকার নূর মোহাম্মদ হাওলাদার তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনার পর থেকেই মীম আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওই ঘটনার সৃষ্ট ভয় ও মানসিক আঘাতের কারণে গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মীম আক্তার মারা যান। শনিবার দিবাগত রাতে নিহত মিম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার থানায় মামলা দায়েরের পর আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%