ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার


রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ জাতীয় সংসদে এক সদস্যের তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে সরকার প্রত্যাহার করেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানালেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলি মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছেÑ এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তিনি উল্লেখ করেন, 'মামলা দায়েরের সময় এফআইআরে রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয় না। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।'

আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে আটক ৯ জনের মধ্যে ৩ ভারতীয়

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে মন্ত্রী জানান, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়। এ লক্ষ্য অর্জনে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তিনি জানান, এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এফআইআর, চার্জশিটের কপি (যদি প্রযোজ্য হয়) এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে। মন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। তিনি জানান, এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি যোগ্য মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: ৫ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে: আব্দুস সালাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণচেষ্টার অভিযোগের পর তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


ধর্ষণচেষ্টার অভিযোগের পর তরুণীর রহস্যজনক মৃত্যু, আটক বৃদ্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। পরিবারের দাবি, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া ওই শারীরিক প্রতিবন্ধী তরুণী পরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত তরুণীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নূর মোহাম্মদ হাওলাদার উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ৫ জুন সকালে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মীম আক্তার (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় ওই এলাকার নূর মোহাম্মদ হাওলাদার তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনার পর থেকেই মীম আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওই ঘটনার সৃষ্ট ভয় ও মানসিক আঘাতের কারণে গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মীম আক্তার মারা যান। শনিবার দিবাগত রাতে নিহত মিম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার থানায় মামলা দায়েরের পর আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২০২৬ ফিফা বিশ্বকাপ

গ্রুপে পয়েন্ট সমান হলে নকআউটে যাবে কে? জানাল ফিফার নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


গ্রুপে পয়েন্ট সমান হলে নকআউটে যাবে কে? জানাল ফিফার নতুন নিয়ম

বিশ্বকাপের গ্রুপ পর্বে একাধিক দল সমান পয়েন্টে থাকায় নকআউট পর্বে ওঠার লড়াই আরও জটিল হয়ে উঠেছে। এ রকম পরিস্থিতিতে কোন দল পরের রাউন্ডে যাবে সেটি নির্ধারণে নতুন নিয়মের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছে ফিফা।

নতুন নিয়ম অনুযায়ী, যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তাহলে প্রথমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে মুখোমুখি (হেড-টু-হেড) ম্যাচের ফলাফলের ওপর। অর্থাৎ, সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে সরাসরি ম্যাচে যেই দলটি ভালো করেছে, তারা তালিকায় এগিয়ে থাকবে।

হেড-টু-হেডে যদি পার্থক্য না থাকে, তবে সামগ্রিক গোল ব্যবধান বিবেচনায় আসবে। সেটিতেও যদি সমতা থাকে, তখন দেখা হবে মোট গোলসংখ্যার দিকে। এর মানে হলো, গ্রুপ পর্বে যেই দল অধিক গোল করেছে, তারা পাবে অগ্রাধিকার।

তবে যদি এরপরও কোনো পার্থক্য তৈরি না হয়, তাহলে ফিফা ফেয়ার প্লে রেকর্ডের দিকে নজর দেবে। এখানে কম হলুদ ও লাল কার্ড পাওয়া দলকে দেওয়া হবে বাড়তি সুবিধা। শৃঙ্খলাবিষয়ক এই মানদণ্ডেও যদি সমতা প্রতিষ্ঠিত হয়, তাহলে সর্বশেষে নির্ধারণ করা হবে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী অবস্থান।

এই বছরের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উন্নীত হবে। তাদের সাথে যোগ দেবে আটটি সেরা তৃতীয় স্থানধারী দল।

এছাড়া তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে আলাদা একটি র‌্যাঙ্কিং বা ‘ওয়াইল্ডকার্ড টেবিল’ তৈরি করা হবে। সেখানেও প্রথমে দেখা হবে পয়েন্ট, এরপর গোল ব্যবধান, মোট গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সবশেষে ফিফা র‌্যাঙ্কিং।

সুতরাং গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোতে শুধু জয়-পরাজয়ই নয়, বরং গোল ব্যবধান, গোলসংখ্যা এবং শৃঙ্খলাও বিশাল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি গোল অথবা একটি হলুদ কার্ডই নির্ধারণ করে দিতে পারে কোনো দলের নকআউট ভাগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আজ রবিবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব অনুযায়ী দেশে মাথাপিছু দৈনিক ৬০ গ্রাম মাছের চাহিদা হিসেবে বার্ষিক চাহিদা দাঁড়ায় ৩৮.০৯ লাখ মেট্রিক টন। অথচ একই সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫১.১১ লাখ মেট্রিক টন। ফলে দেশে মাছের কোনো ঘাটতি নেই।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট মৎস্য উৎপাদনের তুলনায় আমদানিকৃত মাছের পরিমাণ মাত্র প্রায় ১ শতাংশ। এ সময়ে বিভিন্ন প্রজাতির ৫৫ হাজার ৫৪ মেট্রিক টন মাছ আমদানি করা হয়েছে, যার মূল্য প্রায় ৪৭৫ কোটি টাকা।

মন্ত্রী বলেছেন, দেশে মাছের ঘাটতি নেই এবং সাধারণ ভোক্তার জন্য আমদানির প্রয়োজন হয় না। তবে তবে বিশেষ ভোক্তা গোষ্ঠীর চাহিদা ও রুচি পূরণের জন্য সীমিত পরিসরে কিছু নির্দিষ্ট প্রজাতির মাছ আমদানি করা হয়।

তিনি জানান, আমদানিকৃত মাছের মধ্যে রয়েছে টুনা, হেরিং ফিশ, রূপচাঁদা, ম্যাকেরেল, ছুরি, স্ন্যাপার, কিং ফিশ, স্কুইড, অক্টোপাসসহ বিভিন্ন সামুদ্রিক প্রজাতি।

মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্য খাতকে টেকসই ও উৎপাদনমুখী রাখতে সরকার অবকাঠামো উন্নয়ন, গবেষণা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


বরিশাল উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

জেলা প্রশাসক মন্তব্য করেন, জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলো যদি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে জেলার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি এসময় চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আহ্বান জানান।

তিনি আরো জানান, সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা না থাকার কারণে তারা ভোগান্তিতে পড়ছেন। নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আলাদা বাথরুমের সুব্যবস্থা রাখতে হবে।

বরিশালের হাম পরিস্থিতি তুলে ধরে সিভিল সার্জন ডা. এস.এম.মনজুর-এ-এলাহী জানান, হামের টিকাদান কার্যক্রম ৯৯.৯৪ শতাংশ সম্পূর্ণ হয়েছে। হাম প্রতিরোধে টিকা বেশ কার্যকর ভূমিকা পালন করেছে, ফলে শিশুরা আগের তুলনায় হামে কম আক্রান্ত হচ্ছে।

বর্ষাকালে ডেঙ্গুর প্রোকোপ বাড়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%