ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা


নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা

শেরপুরের নকলায় উপজেলা এনজিও কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারহানা শিল্পী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুস সাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা ও সমাধান বিষয়ক এবং সরকারের চলমান মেয়াদে তথা ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপনে সকলকে উদ্বুদ্ধ করণ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সরকারের সকল কর্মকান্ডে পারস্পারিক সহযোগিতা করা, মাদক ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয়, সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা প্রদান, মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমবন্টন নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এসময় আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি নূর হোসেন ও মাটি’র এরিয়া কো-অর্ডিনেটর মাহবুব রহমানসহ সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি বা সংস্থা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় স্থায়ী কর্মস্থান সৃষ্টিতে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:১২ এম


নকলায় স্থায়ী কর্মস্থান সৃষ্টিতে ছাগল ও সেলাই মেশিন বিতরণ

শেরপুরের নকলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘অরফান লাভ ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন ও অতিদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার উপজেলার গনপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগী ২০ নর-নারীর হাতে এসব তুলে দেওয়া হয়।

এসময় অরফান লাভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ও পার্টনারশীপ প্রধান সুমাইয়া নূর, প্রোগ্রাম প্রধান আমিনুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য উপজেলা জামায়াতের আমীর ও নকলা ইসলামী পাঠাগারের সভাপতি মাওলানা গোলাম সারোয়ার, নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর মনোনীত নকলা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মুহা. হাছিবুল হাসান হাসিব, আব্দুল করিম হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলামসহ সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের স্বেচ্ছাসেবকগণ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০২:১৫ এম


নকলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরপরই শেরপুরের নকলায় বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরেই নকলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি ও সংস্থার উদ্যোগে সুবিধাজনক স্থানে বিভিন্ন জাতের গাছের চারা রোপন শুরু করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে চারা রোপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:২১ এম


মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত অঞ্চলে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটার তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বিজিবি টহলদল কর্তৃক দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়। এই সময় সন্দেহভাজনরা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। গুলির ফলস্বরূপ একজন চোরাকারবারি আহত হয়।

আহত ব্যক্তি ও তার সহযোগী পরে ভারতের ভেতরে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

গোয়েন্দা অনুসন্ধান ও আইনগত কার্যক্রম এ বিষয়ে চলমান রয়েছে, বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, তারা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ এম


কাতারের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। রবিবার (১৪ জুন) সান ফ্রান্সিস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরোপীয়ান দল সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সুইজারল্যান্ড এগিয়ে ছিল। প্রথমার্ধে তারা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৪টি শট নেয়, যেখানে ৭টি ছিল লক্ষ্যে। এদিকে কাতার মাত্র ৩টি শট নিতে পেরেছে, এর মধ্যে ২টি গোলমুখে ছিল।

তবে ম্যাচের শুরুতেই সুযোগ পায় কাতার। তৃতীয় মিনিটে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির ভুলের কারণে এডমিলসন একক সুযোগ পায়, কিন্তু সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইজারল্যান্ড। সপ্তম মিনিটে দান এনদোয়ের একটি শট কাতারের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। তিন মিনিট পর আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার জোরালো শট।

১৪তম মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। রেমো ফ্রয়েলারের ওপর ফাউলের পর প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকলে ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো।

২৪ মিনিটে আবারও সুইসরা কর্নার থেকে চাপ সৃষ্টি করে, তবে কাতার তাদের রক্ষা করতে সক্ষম হয়। পরে গরম আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত ড্রিংকস ব্রেক নেওয়া হয়।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেন দান এনদোয়ে। ব্রিল এম্বোলোর পাস থেকে পাওয়া সুযোগে তার শট উঠে যায় গ্যালারিতে।

বিরতির আগ পর্যন্ত একাধিক সুযোগ নষ্ট করলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় সুইজারল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%