ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব


কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বক্সার রাকিব

কমনওয়েলথ গেমসে ছেলেদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বিভাগের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন সাফল্যের সাথে হাজির হয়েছেন।

আজ রবিবার (২৬ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগোয় পাপুয়া নিউ গিনির মাইকেল ইনোইনোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন রাকিব।

এত কিছুর পর, জয়ের পর রাকিবকে অবিলম্বে পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তিনি রাকিবকে অভিনন্দন জানিয়ে আরো ভালো করার জন্য উৎসাহিত করেন।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

তবে সাঁতারে বাংলাদেশের দুই প্রতিযোগী বিশেষ কৃতিত্ব দেখাতে পারেননি।

নারীদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের প্রতিযোগিতায় সোনিয়া আক্তার ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। তার আগের সেরা টাইমিং ছিল ১ মিনিট ৫.০৫ সেকেন্ড। ৭১ জন প্রতিযোগীর মধ্যে তিনি ৬১তম স্থান অর্জন করেন।

অপরদিকে, পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী ৩০.৯০ সেকেন্ড সময় নিয়েছেন। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৯.৯২ সেকেন্ড। সুকুমার তাঁর হিটে দ্বিতীয় স্থান পেয়ে মোট ৫৮ জন প্রতিযোগীর মধ্যে ৪৪তম অবস্থান অর্জন করেন।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬-এর প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬-এর প্রথম দিনের অনুষ্ঠান সম্পন্ন

'সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি—গড়ে উঠুক মানবিক পৃথিবী'—এই প্রতিপাদ্যকে ধারণ করে দুই দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপনের প্রথম দিনের কর্মসূচি শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের সূচনায় শনিবার বিকেল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি।
পরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা ও বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি। বিশ্ববিদ্যালয় দিবস বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম এবং জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি তাঁর বক্তব্যের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিসহ উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং শাহজাদপুরের একজন সন্তান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই তিনি এ উদ্যোগকে সমর্থন করে আসছেন। তাঁর প্রত্যাশা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় একদিন একটি আধুনিক, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস না থাকায় যেমন শিক্ষার্থীরা হতাশ, তেমনি শিক্ষক-শিক্ষাকর্মীরাও একই সমস্যার মুখোমুখি। দীর্ঘদিন দেশ-বিদেশে, বিশেষ করে বিদেশে শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পরও নিজস্ব ক্যাম্পাস না থাকা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন স্থানে ভাড়া করা ভবনে ছড়িয়ে-ছিটিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা একটি বড় ধরনের অব্যবস্থাপনার প্রতীক এবং এটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পথে অন্যতম অন্তরায়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠার ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে অগ্রগতি হওয়ার কথা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিগত বছরগুলোতে প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতিতেও এর প্রতিফলন দেখা গেছে। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়ে রাজপথে তরুণদের অংশগ্রহণ সেই পরিবর্তনের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। সেই প্রেক্ষাপটে তিনি বলেন, বর্তমান সময় পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ইতোমধ্যে অনেক ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে।

প্রধান অতিথি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার আলোকবর্তিকার কথা বলেছেন। সেই অনুপ্রেরণা থেকেই তাঁদের স্বপ্ন—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শাহজাদপুরকে নতুনভাবে আলোকিত করা এবং এর মাধ্যমে বাংলাদেশকে জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির আলোয় সমৃদ্ধ করা। তিনি এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণ তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিশ্চিত করা। তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রীয় নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন এবং শাহজাদপুরে এর বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা বা তারিখ ঘোষণা করে অবাস্তব প্রতিশ্রুতি দিতে চান না উল্লেখ করে বলেন, জনগণকে মিথ্যা আশ্বাস না দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যা যা করণীয়, সরকার তা-ই করবে। বক্তব্যের শেষাংশে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের আন্তরিকতা, অগ্রগতি ও সক্রিয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এরপর বিশ্ববিদ্যালয় দিবস বক্তা হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ "প্রযুক্তির যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন: বাংলাদেশ প্রেক্ষাপট ও সমকালীন পর্যালোচনা" শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, মুক্তচিন্তা, সাহিত্য-সংস্কৃতি এবং জ্ঞানচর্চার আদর্শকে ধারণ করে একটি আলোকিত সমাজ বিনির্মাণের স্বপ্নযাত্রা। প্রতিষ্ঠা দিবস আমাদের জন্য শুধু উৎসবের দিন নয়; এটি আত্মমূল্যায়নের দিন, নতুন অঙ্গীকারের দিন এবং ভবিষ্যতের পথরেখা নির্ধারণের দিন।" তিনি বলেন, "আমাদের লক্ষ্য শুধু ডিগ্রিধারী শিক্ষার্থী তৈরি করা নয়; বরং এমন মানবিক, সৃজনশীল, নৈতিক ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলা, যারা জ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং সমাজসেবার মাধ্যমে দেশ ও বিশ্বের কল্যাণে নেতৃত্ব দেবে। শিক্ষার প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে নয়; তা প্রতিফলিত হয় একজন শিক্ষার্থীর চরিত্র, মূল্যবোধ, সৃজনশীলতা এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতায়।"উপাচার্য মহোদয় আরও বলেন, "একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার গবেষণা, জ্ঞানসৃষ্টি এবং উদ্ভাবনে। গবেষণাবিহীন বিশ্ববিদ্যালয় কখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হতে পারে না। তাই আমরা গবেষণাবান্ধব পরিবেশ, উদ্ভাবনী সংস্কৃতি এবং শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি।"

তিনি বলেন, "'সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি—গড়ে উঠুক মানবিক পৃথিবী'—এই প্রতিপাদ্য শুধু একটি স্লোগান নয়; এটি আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধ পরস্পরের পরিপূরক হয়ে শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলবে। আমাদের স্বপ্ন—Local Roots, Global Wings; অর্থাৎ শিকড় থাকবে বাংলাদেশের মাটিতে, আর জ্ঞান ও সক্ষমতার বিস্তার হবে বিশ্বজুড়ে।" উপাচার্য মহোদয় সরকারের অব্যাহত সহযোগিতা কামনা করে বলেন, "স্থায়ী ক্যাম্পাস, আধুনিক গবেষণা অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সমাজের সকল অংশীজনের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সবাইকে সঙ্গে নিয়েই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।" বক্তব্যের শেষে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবিক দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির—এই চেতনাকেই ধারণ করে আমরা এমন এক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, যেখান থেকে শুধু ডিগ্রিধারী নয়, বরং আলোকিত মানুষ, দক্ষ গবেষক, সৃজনশীল উদ্যোক্তা এবং দায়িত্বশীল নাগরিক গড়ে উঠবে।

এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টার-এর উদ্বোধন এবং মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় দিবসের বক্তা জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিশেষ অতিথি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজী এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, শুভকামনা ও অংশীদারিত্বই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশকে একটি আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রেরণা ও শক্তি জোগাবে। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৮টায় ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মিজান মাহমুদ রাজীব-এর প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬-এর দ্বিতীয় দিনের কর্মসূচি রবিবার (২৬ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, পায়রা অবমুক্তকরণ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
পরে অনুষ্ঠিত হবে নবীনবরণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান অনুষ্ঠান। এতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি-এর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংরক্ষিত মহিলা আসন-৯-এর মাননীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং সংরক্ষিত মহিলা আসন-৩০-এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা-র।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ প্রদান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আধুনিক, পরিকল্পিত এবং বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা সামনে রেখে ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি করপোরেশন।

রবিবার (২৬ জুলাই) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওই বাজেটটি পেশ করা হয়।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।

 

বাজেট উপস্থাপনকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন মন্তব্য করেন, বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করা এ বাজেটের মূল লক্ষ্য। তিনি জানান, প্রথমবারের মতো বগুড়া সিটির মাস্টারপ্ল্যান প্রণয়ন, আধুনিক নগরভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনের জন্য আধুনিক ড্রেনেজব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল সপ্তপদী শপিং মল নির্মাণ, সাত মাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাধীন আরও জানান, যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোরিকশার নিবন্ধন, গুরুত্বপূর্ণ সড়কে এআই ক্যামেরা স্থাপন, গাড়ি পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন, এবং পরিচ্ছন্ন নগর গড়তে কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও)-এর কার্যক্রম আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছর প্রতি বছর ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া এডওয়ার্ড পার্ক, শহীদ খোকন পার্ক ও নীলসাগর দিঘীর আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণের উদ্যোগ রয়েছে।

নাগরিক সেবা ডিজিটাল করতে ডি-নথি চালু করা, সব ধরনের সেবা অনলাইনে আনা, নিজস্ব ওয়েবসাইট চালু করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা, নারী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং আধুনিক কসাইখানা স্থাপনের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সচিব মোছা. পপি খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যাবেলা এ দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাখালী থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেওয়ালে ধাক্কা মারে, যার ফলে একজন ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আরও কয়েকজন আহত হন, যাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া বাসটি জব্দ করা হয়েছে এবং হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি খালিদ মনসুরের বক্তব্য পাওয়া যায়নি, তবে ট্রাফিক সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, ‘আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা কাজ করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

যানবাহনের দৃশ্যমান স্থানে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন দেওয়া হবে না, সেটা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স টিম গঠনের পাশাপাশি, বেপরোয়া গতির বিষয়ে প্রতিটি গণপরিবহনের ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটিও জানতে চেয়েছে আদালত।

আজ রবিবার, এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে নির্মিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এই রিটটি দায়ের করেন। হাইকোর্ট রুলে আইনজীবী বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা তার আবেদন, আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালত নির্দেশ দিয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

এর আগে, গত মে মাসে দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে উল্লিখিত দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২২ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আরামের আড়ালে মারণফাঁদ’ শিরোনামে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ এক তলা বাসের চেসিসের ওপরেই তৈরি হচ্ছে দ্বিতল স্লিপার বাস। এর মধ্যে কোনো কোনো বাসের নিচ তলায় বিজনেস ক্লাস সিট এবং ওপরে স্লিপার সিট থাকে; আবার কিছু বাসে নিচে ও ওপরে দুই তলাতেই স্লিপার সিট থাকে। এই বাসগুলো সাধারণ এক তলা বাসের তুলনায় অধিক উচ্চতার তৈরি করা হয়। অনুমোদনহীন এই রূপান্তরের বিষয়ে বিআরটিএর কর্মকর্তারা সম্পূর্ণ নীরব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মকর্তা জানান, টাইপ অনুমোদন না থাকার কারণে স্লিপার বাসের অনুমোদনের সুযোগ বিআরটিএর নেই। তবে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। দ্বিতল স্লিপার বাসের চেসিসের ধরন, বডির ডিজাইন এবং সিটের ধরন বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে সেই নীতিমালায়।

বর্তমানে কিভাবে স্লিপার বাস চলছে, এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা উল্লেখ করেন, প্রথমে সাধারণ বাসের অনুমোদন নিয়ে পরবর্তী সময়ে সেসব বাসকে রূপান্তর করে স্লিপার বাসে পরিণত করা হয়। কিন্তু বছর ঘুরে ফিটনেস সার্টিফিকেটের জন্য আসলে, এসব বাস কিভাবে ফিটনেস সনদ পায়, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%