০১:৩৭ পি.এম
জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন যে, সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
এ তথ্য তিনি মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন।
জামায়াত আমির এ প্রসঙ্গে বলেন, গত কয়েকটা সংসদে কার্যকর বিরোধী দল ছিল না। এর আগে বিরোধী দলগুলি ফাইল ছুড়াছুড়ি করে সময় কাটাত। তবে আমরা বগলদাবা বিরোধী দল হব না। একইসঙ্গে সংসদে এমন আচরণ করব না যা মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম
বিরোধীদলীয় নেতা আরও যোগ করেন, জনস্বার্থে কয়েকটি নোটিশ দেওয়ার উদ্যোগ নিই। সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি।
ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে পুশইন নিয়ে নোটিশ দিয়েছিলাম, কিন্তু গড়িমসি করা হয়েছে। নোটিশদাতাকে ডেকে বলা হয়েছে, এটি সেনসিটিভ ইস্যু, তাই প্রত্যাহার করে নিতে হবে।
তিনি আরো জানান, দেশ এবং মানুষের স্বার্থে কথা বলবো এবং এক মিনিট সময় নষ্ট করতে চাই না। অহেতুক সময় নষ্ট করে জনগণের অর্থ খরচ করতে চাই না।
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদীকে দাফনে বাধা দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন জামায়াতের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন