০৮:৪০ পি.এম
গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ (পূবাইল) এলাকার সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণসহ ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এই উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উপস্থিতিতে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। দীর্ঘদিনের সড়ক এবং ড্রেনেজসংক্রান্ত ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নে এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন