ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রধানমন্ত্রীর


প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমে তাদের রাজনৈতিক ইশতেহার বাস্তবায়ন করে থাকে। তিনি উল্লেখ করেন, ‘বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করছে। এটি একদম স্পষ্ট ও স্বাভাবিক কথা।’

তিনি রোববার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস বা সমর্থন থাকা দোষের কিছু নয়। তবে তিনি আহ্বান জানান, পদ ও দায়িত্ব ব্যবহার করে কোনো ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে তা কেবল ভোটের মাধ্যমে ব্যালট পেপারে প্রয়োগ করা উচিত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান

প্রশাসনের মাধ্যমে সরকারের এজেন্ডা বাস্তবায়নের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের সামনে আমাদের ইশতেহার বা এজেন্ডা তুলে ধরেছিলাম। জনগণ ভোটের মাধ্যমে সেই ইশতেহারকে সমর্থন জানিয়ে আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে। ফলে এটি এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইশতেহার নয়, এটি সমগ্র দেশের অধিকাংশ জনগণের ম্যান্ডেট ও সরকারের নীতিতে (Government Policy) পরিণত হয়েছে।’

তিনি আরো বলেন, পৃথিবীর যেকোনো গণতান্ত্রিক দেশে এই চর্চা হয়ে থাকে। জনগণের দেওয়া দায়িত্বের ভিত্তিতে সরকার যে নীতি গ্রহণ করে, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করাই প্রশাসনের কর্মকর্তাদের মূল সাংবিধানিক দায়িত্ব।

প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, লাল ফিতার দৌরাত্ম্য (Red Tape) কাটিয়ে সেবাপ্রক্রিয়াকে সহজ ও নাগরিকবান্ধব করতে হবে, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন।

বক্তব্যের শেষভাগে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনসংখ্যার ঘনবসতিপূর্ণ এই দেশে পরিবেশ দূষণমুক্ত ও সুস্থ রাখা কোনো দলীয় বিষয় নয়; বরং ব্যক্তি, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের স্বার্থেই এটি প্রত্যেক নাগরিকের অন্যতম জাতীয় কর্তব্য।

আরও পড়ুন: জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ নোটিশ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে অটোচালক শিহাব হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


গোদাগাড়ীতে অটোচালক শিহাব হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক কিশোর শিহাব আলী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সর্বস্তরের মানুষের উদ্যোগে।

স্থানীয়রা এ মানববন্ধনটি আয়োজন করে রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে ‘গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষ’-এর ব্যানারে। এতে শিহাবের পরিবার, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তারা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ। এ সময় নিহত শিহাবের বাবা সোহেল, মা এবং অন্যান্য স্বজনরাও উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, ১৫ বছর বয়সী শিহাব আলী অটোরিকশা চালিয়ে অসুস্থ বাবার চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে। ঘটনার এতদিন পরও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার হয়নি এবং জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক।

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা নিহতের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বানও জানান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জীবিকার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিহাব আলী। নিখোঁজের চার দিন পর, ৩১ অক্টোবর গোদাগাড়ী উপজেলার কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সংঘর্ষে ৮ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সংঘর্ষে ৮ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আড়াইহাজারের মার্কাস মসজিদ এলাকায় হামলার ঘটনা ঘটে।

র‌্যালি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ, রাসেলসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। হামলার ফলে গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবারকের ভাই সুমন চাইনিজ কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক, আনসার আলী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহতদের সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের সমর্থক।

হামলার বিষয়ে সালাহউদ্দিন চৌধুরী সালামত বলেন, "মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে কর্মীসমর্থকদের নিয়ে উপজেলায় র‌্যালিতে অংশগ্রহণ করি। মোবারকের নেতৃত্বে তারা আমার লোকদের ওপর নৃশংস হামলা চালায়।"

হামলার অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতি পূর্ণ করতেই এ ধরণের অভিযোগ করা হয়েছে।"

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সবজেল হোসেন জানান, হামলার বিষয়ে তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে পুলিশের অভিযানে ডাকাত ও কিশোর গ্যাংসহ ২৫ জন গ্রেফতার, উদ্ধার ২২ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ফেনীতে পুলিশের অভিযানে ডাকাত ও কিশোর গ্যাংসহ ২৫ জন গ্রেফতার, উদ্ধার ২২ পিস ইয়াবা

ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৭ ও ৮ নভেম্বর পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৩টার সময় ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছির পাড়া সাকিনের পুরাতন জেলখানার প্রায় ৫০ গজ পূর্বে তিন রাস্তার মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহিম (২৫), মো. মনির হোসেন (৩০), শহিদুল আলম ওরফে খান সাব (৩৭), নাজিম পাটোয়ারী (৩৬), মো. ইলিয়াস (৩৩), মো. রিয়াদ (২০), মো. আরিফুল ইসলাম বাবু (২৬) এবং মো. শহিদুল ইসলাম শুভ (২৬)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একই অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইমন (২০) ও আরিয়ান হোসেন আরিফ (১৯) কে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তারা দুজন কুমিল্লার নাঙ্গলকোট থানার হরিপুর এলাকার বাসিন্দা। এছাড়া ১টি সিআর সাজা পরোয়ানা, ৩টি জিআর পরোয়ানা ও ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মাদকসেবীদেরও গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গত ৭ নভেম্বর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (১৫), মো. জিহাদ (১৬), ইসমাইল হোসেন (১৫), আবু সামিয়া নিরব (১৬) এবং ইফতেখার হোসেন (১৫)।

এ ঘটনায় ফেনী মডেল থানায় এফআইআর নং-১৫, জিআর নং-৭০৬, ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974 এ মামলা রুজু করা হয়েছে। পরে ৮ নভেম্বর একই মামলায় কিশোর গ্যাংয়ের আরেক সদস্য সাফায়েত হোসেন (১৫) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি, কক্সবাজার

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।
বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে চকরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%