ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী


ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যাচ্ছেন।

মন্ত্রী সফরের সময় আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্ব ও বিভিন্ন প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন।

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ওয়েল্ডিং মেশিনের আড়ালে দেশে আনা ১১৪ বিদেশি বন্যপ্রাণী, আটক ১

এছাড়া, সম্মেলনের সাইডলাইনে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও মন্ত্রী অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়া, বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান ডেপুটি স্পিকারের

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এই সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য মন্ত্রী রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


মার্কিন রাষ্ট্রদূতের রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

আজ (রোববার) দুপুরে তিনি রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে জাদুঘরের গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এই পরিদর্শনটি।

তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এরপর রাবি উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার দেন। এসময় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর

শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ২০২৪ সালের জুলাই মাসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তার বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। এ হত্যাকাণ্ডের জন্য যারা অভিযুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দফতরের প্রধান গণের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, এমন ধ্বংসাত্মক ঘটনার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতাবলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, বিদেশে থাকা এসব দুর্বৃত্তদের প্ররোচনায় পড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো মানুষের জন্য বুদ্ধিমান কাজ হবে না। বরং তাদের দেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে কাজ করা কিংবা নতুন রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান গণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বিভিন্ন দফতরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিওয়াইবি কুবি শাখার নেতৃত্বে জোবাইর-রাহীম

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


সিওয়াইবি কুবি শাখার নেতৃত্বে জোবাইর-রাহীম

ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জোবাইর হোসাইন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. রাহীম।

রবিবার (৫ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের অনুমোদনে এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম ও মুরাদুল হাসান আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহা খানম ও জুনাইদ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মারুফুর রহমান, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান রোহান, অর্থ সম্পাদক সাবেদ মো. জুনাঈদ, ভোক্তা অধিকারবিষয়ক সম্পাদক মো. তানভীর হাসান, প্রচার সম্পাদক মংক্যএ মার্মা, ছাত্রকল্যাণ সম্পাদক মুকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কানিজ ফাতেমা রিমি এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনুস সুজন, শিপন খান, বি. এম. ফয়সাল, নাঈমুর রহমান, আরজু খান ও ইব্রাহীম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে নতুন কমিটি কাজ করবে।

এ বিষয়ে নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ জোবাইর হোসাইন বলেন, “ভোক্তা অধিকার সুরক্ষা কেবল একটি আইনি অধিকার নয়; এটি সুশাসন, ন্যায্য বাজারব্যবস্থা এবং টেকসই উন্নয়নের একটি অপরিহার্য ভিত্তি। কনজিউমার্স ইয়ুথ বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীল ভোগ আচরণ এবং নাগরিক সচেতনতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সচেতন ও দায়িত্বশীল তরুণদের নেতৃত্বেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, নিরাপদ ও ভোক্তাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

উল্লেখ্য, ভোক্তা অধিকার সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি দেশের ৬৪টি জেলা, ৩৫০টি থানা এবং ৭৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী নজরুলবর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী নজরুলবর্ষ

জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী এবং সরকার ঘোষিত তিন দিনব্যাপী নজরুল বর্ষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় শিল্প কলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, কবিতা নাট্য, নজরুলসংগীত, নৃত্য এবং পুরস্কার বিতরণের মাধ্যমে নজরুল বর্ষের এই উৎসবের সমাপনী হয়েছে।

এ আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে নজরুলের বিদ্রোহী চিন্তা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শের বিষয় তুলে ধরা।

তিনদিনের কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। রচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কবিতা, নাট্য, বিতর্ক, নজরুলসংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা জাতীয় কবির সাহিত্য, দর্শন ও জীবনবোধ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

ছাত্র, ছাত্রী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্য, ন্যায়, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা নজরুল তাঁর সাহিত্য ও জীবনদর্শনের মাধ্যমে তুলে ধরেছেন, তা আজো সমান প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%