০৩:২৭ পি.এম
দেশে এ বছর এইডস রোগীর সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৪৩ জনে পৌঁছেছে, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা ২২ শতাংশ বেড়ে গেছে। বিশেষ করে প্রবাসীদের মধ্যে এই রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন: হেপাটাইটিস শনাক্তে আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হলো
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশে ৮৭ শতাংশ এইডস রোগী চিকিৎসার আওতায় রয়েছে।
এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে এইডস নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে, সাবধানতা অবলম্বন করা জরুরি। রোগীদের ভয় ও লজ্জা এড়িয়ে চিকিৎসার আওতায় আসার আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইউএসএইড ফান্ড বন্ধ হলেও সরকার থোক বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। সরকারের নিজস্ব উদ্যোগে সাড়ে ২৬ লাখ মানুষকে পরীক্ষা করা হয়েছে। বর্তমানে ২০টি জেলায় পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সরকার সারা দেশে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন: সরকারের কাছে টাকা আছে, ডাক্তার নেই: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন