ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডায় জরুরি অবতরণের সময় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১


কানাডায় জরুরি অবতরণের সময় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

কানাডার পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় একটি গাড়িতে ধাক্কা দেওয়ার কারণে একজন নিহত হয়েছেন। পুলিশ এই ব্যাপারে তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিন্স জর্জ এলাকায় ঘটনাটি ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, দুর্ঘটনার পর পোস্ট করা ছবিতে দেখা যায় যে, একটি ছোট বিমান সড়কের পাশে বনাঞ্চলসংলগ্ন ঘাসের ওপর পড়ে রয়েছে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ঘটনায় একজন লোকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির একজন আরোহী ছিলেন।’

এছাড়া, বিমানটিতে থাকা কারোর আহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি চিঠিতে এ সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে স্বাস্থ্য খাতের জনবল ঘাটতি পূরণে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অনুরোধের কথা বলা হয়েছে নির্দেশনায়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতি এবং সরাসরি নিয়োগের মাধ্যমে ১৩ থেকে ১৬তম গ্রেডের সব শূন্য পদ পূরণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার কথাও বলা হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। আগের সময়ে নেওয়া আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।

নিয়োগ নিয়ে কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়াগুলোও সচল করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিঠিতে আরও বলা হয়েছে, নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৮৫ অনুযায়ী বিভাগীয় কার্যালয়সহ সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩তম গ্রেডের প্রধান সহকারী পদ রয়েছে। কিন্তু ২০১৮ সালের বিধিমালায় এসব পদ ১৪তম গ্রেড হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় পদোন্নতিতে জটিলতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে ১৪তম গ্রেডে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী বা সমমানের পদধারীদের ১৩তম গ্রেডের শূন্য পদে নিজ বেতনে বা চলতি দায়িত্বে পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় পাঠানো হবে। হার্ডকপির পাশাপাশি ই-মেইলেও এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির রাজনীতির প্রধান শক্তি জনগণ : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বিএনপির রাজনীতির প্রধান শক্তি জনগণ : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপির রাজনীতির প্রধান শক্তি হচ্ছে জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বর্তমান প্রধানমন্ত্রীও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২২ আগস্ট) মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। তাদের আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

মানুষের প্রত্যাশা এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

সভায় নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনার এক কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


যমুনার এক কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে একটি কাতল মাছ বিক্রি করা হয়েছে ৪৬ হাজার টাকায়। এটি ২০ কেজি ওজনের একটি মাছ। শনিবার (২২ আগস্ট) ওই কাতল মাছটি বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।

এ ঘটনার আগে, ওই দিন ভোরে, মানিকগঞ্জের শিবালয় থানার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীতে বিশাল আকারের ওই কাতল মাছটি ধরা পড়ে গোপাল হালদার নামের এক জেলের জালে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জেলে গোপাল হালদারের কাছ থেকে দুই হাজার ২০০ টাকা কেজিদরে মাছটি কিনে নিই। পরে অনলাইনে যোগাযোগ করে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে চট্টগ্রাম মহানগর এলাকার সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট

কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ইংল্যান্ডের ফুটবলে নাম লিখিয়েছেন। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী এই জ্যামাইকান তারকার নাম নিবন্ধিত হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টারের ভেটেরান ফুটবল দল উইথেনশ ভেটস এফসির ওয়েবসাইটে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উইথেনশ ভেটস এফসির খেলোয়াড় তালিকায় বোল্টের নাম রয়েছে। তবে ক্লাবটির পক্ষ থেকে এখনও তাঁর নিবন্ধনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ম্যানচেস্টারের এই দলটি চেশায়ার ভেটেরান্স ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলছে। খেলতে হলে খেলোয়াড়ের বয়স অন্তত ৩৫ বছর হতে হবে। সাবেক তারকা ফুটবলারদের নিয়ে গড়া উইথেনশ ভেটসের স্কোয়াডে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার এমিল হেসকি, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক আন্তোনিও ভ্যালেন্সিয়া, সাবেক প্রিমিয়ার লিগজয়ী জোলিয়ন লেস্কট এবং ড্যানি ড্রিঙ্কওয়াটার।

এছাড়াও দলে রয়েছেন এভারটনের সাবেক স্ট্রাইকার ওউমার নিয়াসে, নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড পাপিস সিসে, এবং ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় স্টিফেন আইরিশ ও নেডাম ওনুয়োহা। এর ফলে, যদি বোল্ট যুক্ত হন, তবে দলটির তারকা সমৃদ্ধি আরও বাড়বে।

ফুটবলে বোল্টের আগ্রহ অবশ্য অনেক দিনের। ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে অবসর নেওয়ার পর তিনি পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার এ-লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে একটি প্রীতি ম্যাচে তিনি জোড়া গোল করে আলোচনায় আসেন। পরে তিনি ক্লাবটির সঙ্গে একটি চুক্তিও করেন।

এর আগে, মাল্টার ক্লাব ভ্যালেত্তা এফসির দেওয়া দুই বছরের চুক্তির প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে তাঁর অধ্যায়ও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় আট সপ্তাহ পর তিনি ক্লাবটি ছেড়ে দেন। এরপর ২০১৯ সালের শুরুতে তিনি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

অ্যাথলেটিকসে বোল্টের সাফল্য তাঁকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদে পরিণত করেছে। ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক এই স্প্রিন্টার ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুটি ইভেন্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%