ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’


অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’

রাজধানী ঢাকার সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ চত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এই দাবি জানানো হয়।

সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত মন্তব্য করেন, তারা অটোরিকশা বা চালকদের জীবিকার বিরুদ্ধে নন। তাদের দাবি নিরাপদ সড়ক। সড়কে সব ধরনের যানবাহনের চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হওয়া আবশ্যক।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা

ওমর সাদাত আরও বলেন, রিকশার ওপর নির্ভর করে একটি দেশের পরিবহনব্যবস্থা চলতে পারে না।

বিশ্বের কোনো দেশেই এমন ধরনের পরিবহনব্যবস্থা নেই। তাই অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি এসব চালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা প্রয়োজন। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার দাবি তিনি জানান।

তিনি বলেন, দেশের অন্যতম বড় সমস্যা হলো অসহনীয় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা।

অর্থনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন, কিন্তু দেশে এর ঘাটতি রয়েছে। অনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থার কারণে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক ও মামুন

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, এর কারণে সৃষ্ট যানজট, সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা চললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তারা জানান, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সমাবেশ থেকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনবাসীর পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া; প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল সীমিত করা; ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা; নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা চালু করা এবং অটোরিকশাচালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।

সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর দাপট কমে, ইসরাইলে ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

 

দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী শনিবার ও রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

 

এছাড়া, অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময়ে দেশের কিছু স্থানে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ঘুমন্ত মেয়েকে ধর্ষণের অভিযোগে মায়ের মামলায় বাবা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নুরুল হক উত্তর কাকনহাটি গ্রামের একজন বাসিন্দা। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে ছিল ওই কিশোরী।

 

এ সময় তার বাবা নুরুল হক তাকে ধর্ষণ করেন। ঘটনার তিন দিন পর কিশোরীটি বিষয়টি তার মাকে জানায়। বিষয়টি জানাজানি হওয়ার পর নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিশোরীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগের পর পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে হাসপাতাল রোড এলাকা থেকে নুরুল হককে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় দস্যুতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। উভয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পারমাণবিক পরিকল্পনায় ইসরাইল-সৌদি: কঠিন শর্ত রিয়াদের   

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


ট্রাম্পের পারমাণবিক পরিকল্পনায় ইসরাইল-সৌদি: কঠিন শর্ত রিয়াদের   

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের পারমাণবিক শক্তির উন্নয়নে সাহায্য করবে যদি সৌদি আরব ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মেনে নেয় তবে। এমনই খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। তবে ওয়াশিংটনের সেই শর্ত শুরুতেই উড়িয়ে দিয়েছে রিয়াদ।

সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক বা মেলামেশা হবে না।

আমেরিকান একটি পত্রিকার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যকার পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত একটি ফাইল মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু সঙ্গে একটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। 

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরব যদি ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি না করে, তবে পারমাণবিক সহায়তার এই চুক্তি কোনোভাবেই আলো দেখবে না।

এর আগে গত মাসে দুই দেশের শীর্ষ জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর হয়েছিল। কিন্তু আমেরিকার এই নতুন শর্ত নিয়ে জলঘোলা শুরু হতেই শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইসরাইল ইস্যুতে রিয়াদের সিদ্ধান্ত কখনোই বদলাবে না। ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী বানিয়ে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র দিতে হবে। এটি ছাড়া ইসরাইলের সঙ্গে কোনো হাত মেলানো সম্ভব নয়।

সৌদি আরব আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সাহায্য নেওয়া হলো দুটি দেশের নিজস্ব বাণিজ্যিক ও কৌশলগত বিষয়। এর সঙ্গে ইসরাইলকে মেনে নেওয়ার শর্ত জুড়ে দেওয়া একদম অনুচিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কোনো অ-ন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকা মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দলীয় পরিচয় কিংবা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতভাবে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে।

মন্ত্রী এ সময় সারের ডিলার প্রসঙ্গে বলেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%