ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খুন


বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খুন

বরিশালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে হত্যাকাণ্ডসহ ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা। চলতি বছরের বিগত ছয় মাসে জেলা ও মহানগরে অন্তত ৩১টি খুনের ঘটনা ঘটে গেছে। একই সময়ে ৭৯টি ধর্ষণ এবং ২৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই সকল তথ্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার অভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, নিয়মিত অপরাধ দমন ব্যবস্থা জোরদার না হলে এই সহিংসতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে প্রতি মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভার পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর এলাকায় ৩১টি খুন, ৭৯টি ধর্ষণ, ২৭৮টি নারী ও শিশু নির্যাতন, ১৩৮টি চুরি ও সিঘল চুরি, ৬৩৮টি মাদকসংক্রান্ত অপরাধসহ মোট ২ হাজার ১৪১টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে জানুয়ারিতে ২৭৫টি অপরাধের মধ্যে ছিল ৬টি খুন, ১৭টি চুরির ঘটনা ও সিঘল চুরি, ৩৬টি নারী ও শিশু নির্যাতন, ১১টি ধর্ষণ, ৩টি ডাকাতি এবং ৮১টি মাদকসংক্রান্ত মামলা। ফেব্রুয়ারিতে ২৬৮টি অপরাধের মধ্যে ছিল ৩টি খুন, ১৮টি চুরি, ৩৪টি নারী ও শিশু নির্যাতন, ১০টি ধর্ষণ এবং ৫৫টি মাদকসংক্রান্ত ঘটনা।

মার্চে অপরাধ বেড়ে দাঁড়ায় ৩৪৭টিতে। এ মাসে ৬টি খুন, ৩৩টি চুরি, ৩১টি নারী ও শিশু নির্যাতন, ৮টি ধর্ষণ এবং ১০৬টি মাদকসংক্রান্ত অপরাধের তথ্য উঠে আসে। এপ্রিলে মোট ৩৯২টি অপরাধের মধ্যে ছিল ৫টি খুন, ২৯টি চুরি, ৫২টি নারী ও শিশু নির্যাতন, ১৬টি ধর্ষণ এবং ১০৪টি মাদকসংক্রান্ত ঘটনা।

আরও পড়ুন: গোপালগঞ্জে নিজ বাসের চাকায় পিষ্ট হয়ে বাস মালিক নিহত

সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে মে মাসে। এ সময়ে অপরাধ সংঘটিত হয় মোট ৪৫৮টি। এর মধ্যে ছিল ৬টি খুন, ২৩টি চুরি, ৭১টি নারী ও শিশু নির্যাতন, ২০টি ধর্ষণ এবং ১৫৮টি মাদকসংক্রান্ত অপরাধ। জুন মাসে ৪০১টি অপরাধের মধ্যে ছিল ৫টি খুন, ১৮টি চুরি, ৫৪টি নারী ও শিশু নির্যাতন, ১৪টি ধর্ষণ এবং ১৩৪টি মাদকসংক্রান্ত অপরাধ।

পুরো বিষয়টি নিয়ে কথা হয় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক মো. রফিকুল আলমের সাথে। অপরাধের চিত্র দেখে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা মে মাসে সর্বাধিক ৭১টি। একই মাসে ধর্ষণের ঘটনাও সর্বাধিক ২০টি এবং মাদকসংক্রান্ত অপরাধ ১৫৮টি। এমন পরিস্থিতি আসলেই ভয়াবহ। আইনশৃঙ্খলা বাহিনীকে এমন অবস্থায় কঠোর হতে হবে। এর কোন ধরনের বিকল্প তিনি দেখছেন না। যত দ্রুত সম্ভব অপরাধিদের আইন এর আওতায় আনাটা জরুরি তেমনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাড়ানো উচিত। অপরাধ কমাতে জনগণকে সচেতন করতে হবে এবং অপরাধীদের কঠোরভাবে শাস্তির আওতায় আনতে হবে। যেন কোন ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু আল রায়হান বলেন, অপরাধ যেভাবে বাড়ছে তাতে মামলার সংখ্যাও দিন দিন বাড়ছে। এইসব তথ্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার অভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকায় না থাকলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। এতে যেমন সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়বে, তেমনি বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার কোন বিকল্প নেই।

এদিকে আইনশৃঙ্খলা কমিটির সভায় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারী ও শিশু নির্যাতন, মাদক ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

আরও পড়ুন: মোংলা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ৬ লাখ মশা ছাড়া হচ্ছে, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:১৭ এম


যুক্তরাষ্ট্রে ৬ লাখ মশা ছাড়া হচ্ছে, ঘটনা কী

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলতি গ্রীষ্মে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রীর মশার বিস্তার রোধ করতে। মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'বি সেফ মস্কিটো কন্ট্রোল' এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে কিছু পুরুষ মশা ছাড়াচ্ছে, যেগুলো 'ওলবাকিয়া' নামের একটি বিশেষ ধরনের বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলো পরিবেশ উন্মুক্ত করার পর কামড়ানো স্ত্রী মশাগুলোকে প্রজননের জন্য খুঁজে বের করবে। ব্যাকটেরিয়ার ব্যবস্থায় স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে নতুন কোনো বাচ্চা ফুটবে না। তাছাড়া যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই সাধারণ মানুষের জন্য এর কোনো উপদ্রব বা স্বাস্থ্যঝুঁকি নেই। বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে জানান, যখন এগুলো স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন স্ত্রী মশাও সারাজীবনের জন্য বন্ধ্যা হয়ে থাকে। মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই জৈবিক পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটিই প্রথম নয়; এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:২০ এম


ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন

 

টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে। এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির বিষয়ে দারুণ আশাবাদী হয়ে উঠেছেন। তিনি সৌজন্যে দাবি করেছেন, তেহরানের সঙ্গে তাদের ‘গভীর আলোচনা’ চলছে এবং চুক্তির ‘উজ্জ্বল সম্ভাবনা’ রয়েছে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে ‘মাফিয়া চক্রের’ সঙ্গে তুলনা করেছে তেহরান।

সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে সাংবাদিকদের জানিয়ে ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধেই কূটনীতির স্বার্থে তিনি হামলা স্থগিত রেখেছেন। তবে এই উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের আগের মতো কড়া হামলায় ফিরে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। অস্ত্রের ঘাটতি নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প দম্ভভরে আরও জানান যে, যুক্তরাষ্ট্রের কাছে এখনো পর্যাপ্ত গোলাবারুদ মজুত রয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তিনি ওয়াশিংটনের নীতিহীনতাকে ‘মাফিয়া চক্রের’ সঙ্গে তুলনা করে বলেন, এমন বেআইনি আচরণ চলতে থাকলে কোনো যুক্তিসঙ্গত সমাধানের আশা করা যায় না।

অন্যদিকে, সংঘাত থামার এই সাময়িক স্বস্তির মাঝেই সোমবার সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সৌদিতে হামলার দাবি করেছে। এছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চললেও উত্তেজনা অব্যাহত রয়েছে।

তবে ওয়াশিংটন-তেহরানের সরাসরি সংঘাত আপাতত বন্ধ থাকায় বিশ্ব শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলারে নেমে এসেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ ক্যাম্পের পানিতে 'বিষ মেশানোর' অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৩ এম


পুলিশ ক্যাম্পের পানিতে

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকার পুলিশ ক্যাম্পের খাওয়ার পানিতে 'বিষ মেশানোর' অভিযোগের ফলে ৪৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় এই মামলাটি করেছে। মামলায় ৩৪ জনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ এবং পানিতে সাদা ফেনা দেখতে পান। তাদের সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখতে পাওয়া যায়।

পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়। সেই সঙ্গে ওই পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সন্দেহজনক পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র এই নাশকতামূলক ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের খাবারের পানিতে বিষ মেশানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে উঠান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ এম


জামালগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে উঠান বৈঠক

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), জামালগঞ্জের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপরোক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ সদস্য ও জামালগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী সানিয়া আখি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক আল আমীন। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা।

বক্তারা আলোচনার সময় বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, গার্হস্থ্য সহিংসতা এবং শিশু নির্যাতনের খবর সমাজকে উদ্বিগ্ন করছে। বক্তারা বলেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সামাজিক অবক্ষয়, অনলাইন হয়রানি, মাদকাসক্তি, পারিবারিক সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের ঝুঁকির মুখে ফেলছে।

এছাড়া বক্তারা আরও বলেন, যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে অপরাধীরা আরও উৎসাহিত হয়। দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের চাপ এবং সামাজিক লজ্জার কারণে অর্ধেকেরও বেশি ভুক্তভোগী বিচার থেকে বঞ্চিত হন। এর ফলে অপরাধের পুনরাবৃত্তি ঘটে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা কেবল নারীর বিষয় নয়, এটি মানবাধিকার এবং একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে বাবুল মিয়া বলেন, নারীরা এখনও বিভিন্ন ধরনের সহিংসতা শিকার হলেও আশার বিষয় হলো সরকার নারীর ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, অচিরেই ফ্যামিলি কার্ড কার্যক্রমের জন্য নতুন জরিপ শুরু হবে। এ কার্যক্রমে পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং সরকারি সহায়তার অর্থ সরাসরি নারীর কাছে পৌঁছাবে। এতে পরিবারে নারীর মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি সকলকে জরিপকারীদের কাছে সঠিক তথ্য প্রদান করার জন্য আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পেতে পারেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, সালমা খাতুন, রুমেনা আক্তার, জোসনা বেগম, রওশন আরা, কুলসুমা, রাশিয়া, আখি আলম, হেপি আক্তারসহ স্থানীয় নারী নেত্রী ও ওয়েভ সদস্যরা। বৈঠকে বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%