০২:৪৩ এম
অকালপ্রয়াত শিল্পী পাগল হাসানের একটি গান এবার কণ্ঠে তুলেছেন কাজী শুভ। ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ শিরোনামের গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে।
গানের কথা ও সুর পাগল হাসানের। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা এবং বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও, যার নির্মাতা ফারহান আহমেদ রাফাত।
আরও পড়ুন: শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ, লন্ডনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত
ভিডিওতে কাজী শুভর উপস্থিতিও রয়েছে। গানটি প্রসঙ্গে কাজী শুভ মন্তব্য করেন, ‘প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে।
পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তী সময়ে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে যুক্ত করি।
প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কেটে যাবে।’
আরও পড়ুন: শাহরুখের জন্মদিনে প্রকাশিত হলো ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন