১১:১৮ পি.এম
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার কৃষিতে একটি বিপ্লব ঘটানোর লক্ষ্যে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, কৃষি শ্রমের মূল্য বর্তমানে অনেক বেড়ে গেছে এবং সরকার এই বিষয়টি উপলব্ধি করেছে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের শ্রম কমানোর জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বিতরণ করছে সরকার।
মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে কৃষি যন্ত্রপাতি বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মতলবে থাকতে পারবে না।" আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী ৩১ শ্রমিককে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিলেন
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্ব করেন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন সভাটি পরিচালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অধীনে উপজেলায় মোট ১৬৭টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধান মাড়াই যন্ত্র ১২টি, এলএলপি ৩৮টি, ভুট্টা মাড়াই যন্ত্র ১৬টি, রিপার ১১টি, বেড প্ল্যান্টার ৬টি, ফুট পাম্প ১২টি, হ্যান্ড স্প্রেয়ার ৬২টি এবং তেল নিষ্কাশন যন্ত্র ২টি।
ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি উপজেলা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড, ১০ ধরনের সুবিধা পাবেন: প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন