ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন


জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকায় জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ী সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২২ জুলাই) বিকেলে 'মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতে মীরেরটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলতাপাড়া, মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় জমে যাওয়া পানির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

আরও পড়ুন: নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

এসময় বক্তারা জানিয়েছেন, জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে দ্রুত একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণ করার জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদি ড্রেনেজ ব্যবস্থার সঠিক উন্নয়ন না হয়, তবে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।

এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমল নিয়ে উক্ত এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রণালয়

 দেশে কোনো জ্বালানি সংকট নেই। বর্তমানে সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন এই তথ্য জানান।

তিনি বলেন, "জ্বালানি তেলের কোনো রকম সংকট এই মুহূর্তে নেই।" আজকের দিনে ডিজেলের মজুত রয়েছে প্রায় ৩১ দিনের। অকটেন রয়েছে ৩৬ দিনের; পেট্রোল ২০ দিনের; ফার্নেস অয়েল ২৫ দিনের এবং গেট কয়েল আছে ২০ দিনের। স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি আছে। আমাদের সাপ্লাই চেইনেও পর্যাপ্ত সাপ্লাই রয়েছে। মজুত যা আছে তা দিয়ে আগামী আগস্ট মাস পর্যন্ত আমাদের ডিজেল সরবরাহ চলবে।

যুগ্ম সচিব মনির হোসেন বলেন, "আজ দু’একটা মিডিয়া কিছু নিউজ হয়েছে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। তাই আমরা মনে করছি, প্রকৃত তথ্যটা জানানো দরকার। কারণ গুজব সবার জন্যই খুবই পীড়াদায়ক।" এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

তিনি আরও বলেন, "আমাদের নরমাল যে মজুদ থাকে তার চেয়ে অনেক বেশি আছে। আমরা ধীরে ধীরে এটিকে দেড় মাস, এরপর ৬০ দিন এবং এক পর্যায়ে ৯০ দিনে উন্নীত করার চেষ্টা করছি। ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আগস্টে আসবে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন। অন্যান্য জ্বালানি পণ্যেরও সংকট নেই।"

তিনি বলেন, "দেশের জ্বালানি তেল পুরোপুরি আমদানি নির্ভর। যদিও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য একটা অংশ আমরা দেশীয় উৎস থেকে পাই। আমাদের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুটের। কিন্তু সব মিলিয়ে সরবরাহ করতে পারি ২৭০০ থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে কিছুটা ঘাটতি তো আছে। এটা দীর্ঘদিনের সমস্যা।"

তিনি বলেন, "আমাদের দুটি এফএসআরইউ থেকে প্রায় ১০০০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাস পেয়ে থাকি। গতকাল একটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ডিসরাপশন তৈরি হয়েছে। তাই সিএনজি স্টেশনগুলোতেও লাইন লক্ষ্য করা যাচ্ছে। তবে, এটা সাময়িক। মেরামতের কাজ চলছে। আশা করছি যে দু’তিন দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে: তাসনিম জারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবিটি সংগৃহীত। চাকরিপ্রত্যাশী এক কিশোরীর সঙ্গে বিতর্কিত কার্যকলাপে জড়িয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ইতিমধ্যে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এবার ডা. তাসনিম জারা তার এ কাণ্ড নিয়ে সংসদীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন। তিনি 'মহান সংসদ' নামের মর্যাদা রক্ষা করার জন্য এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলছেন। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই দাবি জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, "সিভি অনুযায়ী তার বয়স মাত্র আঠারো। এসএসসি শেষ হওয়া মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম একটি সংসারে একটি চাকরি মানে শুধুমাত্র চাকরি নয়। এর মানে হলো মায়ের ওষুধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি হলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো।"

তাসনিম জারা আরও লিখেন, "এই দেশে গরিবের চাকরি হয় কীভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে। আর সবশেষে, কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। একদিন সিভিটি এমপি সাহেবের কাছে পৌঁছালো। হয়তো মেয়েটি নিজেই নিয়ে গিয়েছিল, অথবা পরিবারের কেউ। ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষ ক্ষমতাবানদের দ্বারস্থ হয়।"

এনসিপির সাবেক নেত্রী লিখেন, "সিভিতে সই পড়ল। জোর সুপারিশ করা হলো। কিন্তু, সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কী দিতে হয়েছে? হয়তো কিছুই না। হয়তো সবকিছু। আমরা জানি না। আর এই ‘জানি না’-টাই আসল কথা। কারণ, যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে, সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি নয়। সম্ভাবনাটা হলো, জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য তাঁর পদের জোর খাটিয়ে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছেন। চাকরির প্রতিশ্রুতির বিনিময়।"

এরপর তিনি লিখেন, "সম্ভাবনা মানে প্রমাণ না, জানি। কিন্তু এই প্রশ্নটা সংসদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথেষ্ট প্রাথমিক প্রমাণ আমাদের সামনে এসেছে। তদন্ত কমিটি গঠন হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যা হলে ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন। আর সত্য হলে, 'মহান সংসদ' নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে।"

তাসনিম জারা লিখেন, "আর সংসদ যদি চুপ করে থাকে? তাহলে সেই নীরবতার মানে একটাই। এই সংসদ হয়েছে গরিবকে শোষণ করার জন্য। অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তা-ই করার জন্য।"

তিনি আরও লিখেন, "এখানে আরেকটা কথা বলা প্রয়োজন। এই যে সুপারিশের ব্যবস্থা, ক্ষমতাবানের এক লাইন সইয়ে চাকরি হয়ে যাওয়ার ব্যবস্থা, এটা কি শুধু এই একটা ঘটনার সমস্যা?"

তাসনিম জারা শেষভাবে লিখেন, "প্রতিটি নির্বাচনে প্রতিটি দল আমাদের কথা দেয়, দুর্নীতিমুক্ত দেশ, জিরো টলারেন্স। অথচ সরকার বদলায়, দল বদলায়, সুপারিশের ব্যবস্থাটা বদলায় না। এই একটা জায়গায় সব দল একমত। কেন? যার সই ছাড়া চাকরি হয় না, সেই গরিব মানুষটাকে জিম্মি রাখার জন্যই কি? আজকের গল্পটা দেখিয়ে দিল, এই জিম্মিদশার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমানের দর্শনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


জিয়াউর রহমানের দর্শনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদের ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র ও সংস্কৃতির কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানে এই দর্শনের আলোকেই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

গত বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদী’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতের অনেক রাষ্ট্র ধর্মকে প্রধান করে গঠিত হলেও, রাষ্ট্র পরিচালনায় কখনও সফলতা পায়নি। এমনকি, ব্যর্থ রাজনৈতিক সংগ্রামের সময় যুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যায় মেজর জিয়াউর রহমানের ‘উই রিভোল্ট’ ঘোষণাটি। এ ধরনের একটি প্রেক্ষাপট দেশের সকল নাগরিকদের কাছে পরিস্কার থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, সমস্ত ধর্ম, ভাষা, গোত্রকে সম্মিলিতভাবে একত্রিত রাখার উদ্দেশ্যই বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধানের বিধান অনুযায়ী এমপি নজরুলের সংসদীয় ভবিষ্যৎ যেমন হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


সংবিধানের বিধান অনুযায়ী এমপি নজরুলের সংসদীয় ভবিষ্যৎ যেমন হতে পারে

এমপি হিসেবে গাজী নজরুল ইসলামের ভবিষ্যৎ নিয়ে এখন আলোচনা চলছে।

রাজনীতিতে দলের সিদ্ধান্ত এবং সাংবিধানিক আইনি কাঠামোর মধ্যে যে ফারাক রয়েছে, তা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো নির্বাচিত সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। কিন্তু বড় প্রশ্ন হলো, যদি দল নিজেই কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করে, তবে কি তার আসনটি শূন্য হয়ে যাবে?

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর নতুন করে সংবিধানের এই অনুচ্ছেদটি নিয়ে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণের খোরাক হয়েছে। জামায়াতে ইসলামী গাজী নজরুলের ওপর নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানে ‘পদত্যাগ’ ও ‘দলের বিপক্ষে ভোট দেওয়া’—এই দুটি শর্ত খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কিন্তু দল থেকে ‘বহিষ্কার’ হলে পদের ভবিষ্যৎ কী হবে তা উল্লেখ নেই। এই অস্পষ্টতার সুযোগেই অতীতে বিভিন্ন সংসদ সদস্য বহিষ্কৃত হওয়ার পরও পুরো মেয়াদ পূর্ণ করার সুযোগ পেয়েছেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। পরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তবে গোলাম মাওলা রনির সংসদ সদস্য পদ বহাল ছিল এবং তিনি ২০০৮ থেকে ২০১৪ মেয়াদের স্বাভাবিক সমাপ্তি টানেন।

সাম্প্রতিক সময়ের দলীয় বহিষ্কার ও সংসদ সদস্য পদের টানাপোড়েনে দুটি ঘটনার আলোচনা সবচেয়ে বেশি হয়েছে।

লতিফ সিদ্দিকীর স্বেচ্ছায় পদত্যাগ: ২০১৪ সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে বহিষ্কার করা হয়। পদ থাকবে কি না, তা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তিনি ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশে নয়, নিজ ইচ্ছায় পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়ে যায়।

ডা. মুরাদ হাসানের পদে বহাল থাকা: ২০২১ সালে ফোনকল কেলেঙ্কারির পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদটি ছাড়তে হয় ডা. মুরাদ হাসানকে। জামালপুর জেলা আওয়ামী লীগও তাকে দল থেকে অব্যাহতি দেয়। কিন্তু সংবিধানে সরাসরি বহিষ্কারে পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়েনি।

এ কারণে ২০১৮ থেকে ২০২৪ মেয়াদের পুরো সময়ে তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।

ফলে বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী, দলীয় সিদ্ধান্ত যত কঠোরই হোক না কেন, কোনো সংসদ সদস্য নিজে পদত্যাগ না করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে, কেবল বহিষ্কারের অজুহাতে তার সংসদ পদ বাতিল করা আইনত খুব জটিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%