০৮:৫৩ পি.এম
রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র মিনহাজুল ইসলাম (৯) মাইক্রোর চাপায় নিহত হয়েছে। এবিষয়ে জানা যায় যে, বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৪টার দিকে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মিনহাজুল ইসলাম মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও মীরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
জানা গেছে, স্কুল ছুটির পর মিনহাজুল ইসলাম সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। যখন সে বাঘা-চারঘাট মহাসড়কের মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ মোড়ে পৌঁছায়, তখন একটি সাদা মাইক্রো দ্রুত গতিতে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মাইক্রোটি চারঘাট সিনেমা হল মোড়ে আটক করা হয়। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, 'দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
আরও পড়ুন: বাঘাইছড়িতে শুরু হলো ১৭তম কঠিন চীবর দানোৎসব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন