০২:৪৭ পি.এম
আলজেরিয়ার বিপক্ষে শুভ সূচনা করার পর এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার পালা। আগামী সোমবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাঁদের মোকাবিলা করতে হবে অস্ট্রিয়ার সাথে। এই ম্যাচে আর্জেন্টিনার সামনে একটি সুযোগ রয়েছে, যার মাধ্যমে তারা গ্রুপ জে'র শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। তবে এর জন্য নির্দিষ্ট কিছু সমীকরণ মিলতে হবে।
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানের বড় জয় পেয়ে লিওনেল স্ক্যালোনির দলের জন্য কোয়ালিফিকেশনের পথে এটি একটি বড় পদক্ষেপ ছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দলের বিপক্ষে তারা গ্রুপের প্রথম স্থান নিশ্চিত করার সুযোগ পাবে। এই ক্ষেত্রে, একই সাথে তাদের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নজর রাখতে হবে।
জে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে আর্জেন্টিনাকে আগামী ম্যাচে অবশ্যই অস্ট্রিয়াকে হারাতে হবে এবং আশা করতে হবে জর্ডান যেন আলজেরিয়াকে হারাতে না পারে। এই পরিস্থিতিতে স্কালোনির দল ৬ পয়েন্টে পৌঁছে যাবে এবং শেষ ম্যাচের আগেই তাদের অবস্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে।
আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি
অস্ট্রিয়া প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে এবং আলজেরিয়া যদি জর্ডানকে হারিয়ে দেয়, তাও ইউরোপীয় দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে সমীকরণ আর্জেন্টিনার পক্ষেও যায়।
কারণ, যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে গোল পার্থক্য নয়, বরং হেড-টু-হেড ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হবে। তাই যদি আর্জেন্টিনা অস্ট্রিয়াকে হারাতে সক্ষম হয়, তাহলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে মেসিরা হেরে গেলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে।
একইভাবে আলজেরিয়ার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যদি তারা আর্জেন্টিনার সমান পয়েন্ট অর্জন করে, তবে হেড-টু-হেডে এগিয়ে থাকায় আকাশি-সাদারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। যদি হেড টু হেডে কেউ এগিয়ে না থাকে, তাহলে তখন বিবেচনায় আসবে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং ফিফা র্যাঙ্কিং।
জর্ডানকে তাত্ত্বিকভাবে গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে, তাই সব মিলিয়ে আর্জেন্টিনার গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল।
আরও পড়ুন: রাজনীতিবিদদের জনকল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন