০৬:০৯ পি.এম
ভারতের তামিলনাড়ুর একটি বেসরকারি সি-ফুড প্রক্রিয়াজাতকরণ কারখানায় গ্যাস লিকেজ থেকে গুরুতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই কারখানার অন্তত সাতজন নারী শ্রমিক প্রাণ হারিয়েছেন। রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ম এলাকা, মঞ্জাঙ্গারানাইয়ের উক্ত কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ ঘটে।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে উঠে এসেছে, ঘটনার পরপরই হাসপাতালে নিয়ে যাওয়ার পর গুরুতর অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এ ছাড়াও মোট ৬৭ শ্রমিক আহত হয়েছেন, যারা বর্তমানে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তিরুভাল্লুর জেলার প্রশাসক এস. কবিতা জানিয়েছেন, আহতদের মধ্যে ৪৬ জন ভেলস হাসপাতালে এবং ২১ জন ভেঙ্কটেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অবস্থায় ৯ জনের চিকিৎসার জন্য চেন্নাইয়ের সরকারি স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে, ওই কারখানায় কিভাবে অ্যামোনিয়া গ্যাস লিক হয়েছে, তা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করছে।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন