১০:৩৬ এম
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে। এ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এই অভিযান পরিচালিত হয়। দেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবি সূত্র উল্লেখ করেছে যে, চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল।
আরও পড়ুন: এফএও’র সতর্কতা: চাল, চিনি ও তেলের সরবরাহে চাপের শঙ্কা
অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগৃহীত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন