ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালচারাল প্রোটেকশন ফান্ডের আবেদন শুরু, মিলবে ৫ লাখ পাউন্ড অনুদান


কালচারাল প্রোটেকশন ফান্ডের আবেদন শুরু, মিলবে ৫ লাখ পাউন্ড অনুদান

 জলবায়ু পরিবর্তন, সংঘাতসহ বিভিন্ন ঝুঁকির মুখে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রোটেকশন ফান্ড (সিপিএফ) ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ তহবিলের আওতায় বাংলাদেশসহ ১৭টি নির্বাচিত দেশের যোগ্য প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের জন্য আবেদন করার সুযোগ পাবে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, এ বছর কালচারাল প্রোটেকশন ফান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশকে বাংলাদেশে এ তহবিলের সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং ইতিহাস, পরিচয় ও সামাজিক বন্ধনের সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশে সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহশালা আধুনিকীকরণ উল্লেখযোগ্য। এ প্রকল্পের আওতায় জাদুঘরের কর্মীদের সংগ্রহে থাকা নিদর্শনের সঠিক ব্যবস্থাপনা ও মৌখিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে মূল্যবান প্রত্নসম্পদ সংরক্ষণে স্থানীয় সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারদের যৌথ উদ্যোগে কালচারাল প্রোটেকশন ফান্ডের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নতুন অর্থায়নের মাধ্যমে ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তাদের অঙ্গীকার আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, এই তহবিলের মূল লক্ষ্য হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থানীয় মানুষকে আরও দক্ষ ও সক্ষম করে তোলা। সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের মাধ্যমে স্থানীয় বিশেষজ্ঞরা নিজেদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং নিজ নিজ এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালচারাল প্রোটেকশন ফান্ডের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দেওয়ার শেষ সময় ২০ জুলাই, সোমবার রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)। আবেদন জমা দেওয়ার আগে ২০২৬ সালের আবেদন নির্দেশিকা এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) ভালোভাবে পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত সম্পর্কে জানাতে এবং প্রতিযোগিতামূলক আবেদন তৈরিতে সহায়তার জন্য ১ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি অনলাইন তথ্যসভা আয়োজন করা হয়েছে।

এবারের অর্থায়নের আওতায় প্রকল্পগুলো সংঘাত বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিসর, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, ইথিওপিয়া, কেনিয়া, সুদান, তানজানিয়া ও উগান্ডাসহ ১৭টি নির্বাচিত দেশের এক বা একাধিকটিতে বাস্তবায়িত হতে হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

যোগ্য প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও আবেদনপত্র কালচারাল প্রোটেকশন ফান্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৯ হাজার ১০০ বাংলাদেশি হাজি ও হজসেবাদানকারী দেশে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


৭৯ হাজার ১০০ বাংলাদেশি হাজি ও হজসেবাদানকারী দেশে ফিরেছেন

চলতি বছরের হজ সম্পন্ন করে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে ৭৯ হাজার ১০০ জন বাংলাদেশি হাজি ও হজসেবাদানকারী দেশে ফিরেছেন।

এক কর্মকর্তা জানান, দেশে ফেরার জন্য মোট ২১৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১১৬টি, সৌদিয়া এয়ারলাইন্স ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৭৪ হাজার ৬৪১ জন হাজিসহ মোট ২১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন।

এয়ারলাইন্সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৬৭ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৮ হাজার ১১৩ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী।

চলতি বছরের হজযাত্রী বহনের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয় এবং ২১ মে শেষ হয়। হজ শেষে দেশে ফেরার ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

বুধবার (১ জুলাই) চট্টগ্রাম চেম্বারে যুক্তরাষ্ট্রের দুই কনস্যুলার কর্মকর্তা পল ফর্স্ট ও ডেভিড মো-এর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। এ কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।

তিনি যোগ করেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পেলে তা উভয় দেশের জন্য লাভজনক হবে।

চেম্বার সভাপতি আরও জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দ্বিপক্ষীয় আলোচনা দ্বারা দ্রুত সমাধান করা প্রয়োজন। এর মাধ্যমে আমদানি-রপ্তানির ভারসাম্য উন্নত হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি চূড়ান্তভাবে বলেন, বাংলাদেশ পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চায়। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে উইন-উইন ভিত্তিতে কাজ করতে চাই, যেখানে উভয় দেশই সমানভাবে লাভবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছাল রেমিট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলারে পৌঁছাল রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই, ২০২৫-জুন, ২০২৬) প্রবাসী বাংলাদেশিরা দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের ২০২৪-২৫ অর্থবছরের ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার থেকে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাহ্যিক খাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত জোরালো অবদানের বিষয়টিকেই পুনর্ব্যক্ত করে এবং দেশের বৈদেশিক মুদ্রা আয় এবং বৈদেশিক খাতে প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক শক্তিশালী অবদানের প্রতিফলন।

২০২৬ সালের জুন মাসেই দেশে ২ দশমিক ৮০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এ পরিমাণ ছিল ২ দশমিক ৮২৩ বিলিয়ন ডলার। ফলে বার্ষিক হিসাবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৬ শতাংশ সামান্য হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের শেষ দিন অর্থাৎ ৩০ জুন একদিনেই প্রবাসীরা দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

জুন মাসে সামান্য হ্রাস পাওয়া সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছর দেশের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্স অর্জনের মাধ্যমে শেষ হয়েছে। এটি প্রবাসীদের আয়ের টেকসই ধারাকে প্রতিফলিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


যানজটমুক্ত বগুড়া গড়তে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু

যানজটমুক্ত বগুড়া সিটি কর্পোরেশন গড়ে তোলা ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বগুড়া সিটি কর্পোরেশন।

বুধবার (১ জুলাই) সকালবেলা মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা ও জিলা স্কুলসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন। এই অভিযানে ফুটপাত এবং সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট ও ভ্যান উচ্ছেদ করা হয় এবং সিটি কর্পোরেশনের যানবাহনে জব্দ করা হয়।

সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দায়িত্ব গ্রহণের পর থেকেই বগুড়াকে একটি যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মহানগরের ফুটপাত দখল হয়ে যাওয়ায় নাগরিক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষভাবে সাতমাথা, জিলা স্কুল ও সার্কিট হাউস এলাকার ফুটপাত দখল থাকায় পথচারীদের সামান্য দূরত্ব অতিক্রম করতে রিকশা বা অন্যান্য যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন সাংবাদিকদের বলেন, "আমাদের কাছে তথ্য রয়েছে, বগুড়া মহানগরে একটি সিন্ডিকেট ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছে। তাদের অনেকের মার্কেটের ভেতরে স্থায়ী দোকান থাকা সত্ত্বেও অধিক লাভের আশায় ফুটপাতে লোক বসিয়ে বা ভ্যানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আজ আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। তবে আগামীতে এ ধরনের উচ্ছেদ অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে। মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে অভিযান চলবে।"

তিনি আরও বলেন, "ফুটপাত পুনর্দখল ঠেকাতে এবং নগরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তরা ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%