০৭:৪৪ পি.এম
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশি এজেন্সিগুলো ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখছে। এর ফলে সাধারণ ভিসাপ্রত্যাশীরা ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন না এবং ভিসা পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এ জটিলতা দূর করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন কাজ করছে।
রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন