০৩:১৫ পি.এম
ডেঙ্গুর প্রভাব বাড়ার আগে তা প্রতিহত করার বিষয়টি গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। একই সময়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য উঠে এসেছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা ৭৫টি ওয়ার্ডে সার্ভে সম্পন্ন করেছি। এর মধ্যে ২৮টি ওয়ার্ড রয়েছে যা অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ ভাগ অন্যদিকে সিটি করপোরেশনের দায়িত্বও ৫০ ভাগ। প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটি সভায় বসেছিলেন। তিনি ২ মাস আগে বলেছিলেন, ডেঙ্গু আসবে। তাই আমাদের এখনই সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ একসঙ্গে ডেঙ্গু নির্মূলে কাজ করছে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি আরও বলেন, আপনাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যদি সাতটা-আটটার পরে ঢাকা শহরে বের হন, কোথাও কোনো আবর্জনা খুঁজে পাবেন না। কিন্তু ১০ টায় বের হলে দেখবেন, প্রতিটি রাস্তা আবর্জনায় ভর্তি হয়ে আছে। এই আবর্জনা তো মানুষই ফেলে। যদি ২৪ ঘণ্টা আবর্জনা ফেলা হয়, তাহলে সিটি কর্পোরেশন ২৪ ঘণ্টায় সব আবর্জনা নিতে পারবে না। এই কারণে দায়িত্ব নিতে হবে মানুষেরও। এ সময় জনগণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন