ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা


স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে সিলেটে পরিচ্ছন্নতাকর্মীকে হত্যা

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনি এলাকায় এই ঘটনার সূত্রপাত ঘটে।

নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের কর্মী ছিলেন এবং তার পরিবারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরের কৃষকরা ভাসমান কৃষির মাধ্যমে বদলে দিচ্ছেন দৃশ্যপট

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোববার রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোন দিয়ে ছবি তুলছিলেন আমিন নামে এক ব্যক্তি। এই বিষয়টি নিয়ে হৃদয়ের সঙ্গে আমিনের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আমিন ফোন করে কিছু সহযোগীকে ডেকে আনেন। তারা এসে হৃদয়ের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন জানান, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় তার ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। সোমবার (১২ অক্টোবর) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে ৯ মাসে সড়কে ঝরেছে ২৮৮ প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসইসি শিগগিরই আইপিও নীতিমালা সংস্কারের খসড়া প্রকাশ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


বিএসইসি শিগগিরই আইপিও নীতিমালা সংস্কারের খসড়া প্রকাশ করবে

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : নতুন কোম্পানির তালিকাভুক্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নীতিমালা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান জানিয়েছেন, জনমত গ্রহণের উদ্দেশ্যে আগামী দু’এক দিনের মধ্যে খসড়া প্রকাশ করা হবে।

আজ ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও গভীরতা বৃদ্ধির জন্য আইপিও নীতিমালা সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে ডাইরেক্ট লিস্টিং বিধিমালা প্রণয়ন, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ এবং নতুন বিনিয়োগপণ্য চালুর উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পুঁজিবাজারের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে।

সেমিনারে বিএসইসি’র কমিশনার তানবীর হাবিব রহমান, অ্যাডভোকেট নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক, হোসাইন সাহাদত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান উল্লেখ করেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার জন্য কোম্পানির আর্থিক তথ্য যাচাই এবং মৌলভিত্তি বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে আইপিওতে বিনিয়োগের পূর্বে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক বিবরণী, পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ এবং প্রকৃত আর্থিক সক্ষমতা পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি কিংবা যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, গণমাধ্যম এবং বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিএসইসি চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন যে, আইপিও নীতিমালা সংস্কারসহ চলমান উন্নয়নমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পাহাড়ে প্রমোদভ্রমণের অভিযোগ, ফেসবুকে ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের পাহাড়ে প্রমোদভ্রমণের অভিযোগ, ফেসবুকে ভিডিও ভাইরাল

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ একদল শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি খরচে পাহাড় ভ্রমণের অভিযোগ উঠেছে। কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী কর্মকর্তাদের নিয়ে দুটি মাইক্রোবাসে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেছেন।

সফরসঙ্গী এক কর্মকর্তা ফেসবুকে পাহাড় ভ্রমণের ভিডিও পোস্ট করার পর পুরো ঘটনা প্রকাশ্যে আসে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারি অর্থের অপব্যবহার করে এ ধরনের প্রমোদভ্রমণ নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

অতিরিক্ত অভিযোগ এসেছে যে, চেয়ারম্যান বোর্ডে অনুপস্থিত থাকাকালে সচিব প্রফেসর ড. আব্দুর রউফকে শীর্ষ ছয়টি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার দিয়ে যান। শীর্ষ কর্মকর্তাদের একযোগে অনুপস্থিতির ফলে বোর্ডে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শারীরিক শিক্ষা বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের যৌথ ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর ছিল উদ্বোধনী অনুষ্ঠান এবং ১০ অক্টোবর সমাপনী অনুষ্ঠান।

এ প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী একটি অফিস আদেশের মাধ্যমে বিশাল বহর গঠন করেন। সফরসঙ্গী হিসেবে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম, প্রোগ্রামার মাইনুল অর রশিদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভাণ্ডার) দুরুল হোদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহিম, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম, সহকারী সচিব আওলাদ হোসেন, সহকারী কলেজ পরিদর্শক গোলাম নবী, একান্ত সচিব হাসান আলী এবং মোটরযান ক্লিনার রবিউল ইসলাম।

অফিস আদেশের সফরসূচিতে চেয়ারম্যান উল্লেখ করেন—৫ অক্টোবর রাজশাহী থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয়ে ৬ অক্টোবর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। ৭, ৮ ও ৯ অক্টোবর কুমিল্লা বোর্ডেই অবস্থান করবেন এবং ১০ অক্টোবর সমাপনী অনুষ্ঠান শেষে রাজশাহীতে ফিরবেন। তবে বাস্তবে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মকর্তারা দুটি মাইক্রোবাস ভাড়া করে কুমিল্লা যান। ৬ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান যোগ দেন। কিন্তু পরদিন ৭ অক্টোবর সকালে পুরো বহর রওনা দেয় রাঙ্গামাটির সাজেকের উদ্দেশে।

একটি মাইক্রোবাসে ছিলেন বোর্ড চেয়ারম্যান শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহিম এবং তার ভাই সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আমিনুল করিম। অন্য গাড়িতে ছিলেন বাকি কর্মকর্তারা। দুপুরে তারা সাজেকে পৌঁছান। সেখানে ঘোরাঘুরি শেষে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে রাতে খাগড়াছড়ি সার্কিট হাউসে অবস্থান করেন।

জাহিদুর রহিম তার ফেসবুক আইডিতে সাজেক ভ্রমণের ভিডিও পোস্ট করার পর রাজশাহীতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান সতর্ক হন। সূচি অনুযায়ী ১০ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তারা ৮ অক্টোবর সকালে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ওই রাতে ঢাকার বোর্ড গেস্ট হাউসে অবস্থানের পর ৯ অক্টোবর সকালে একটি দল এবং সাড়ে ১০টায় অপর দল রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

বোর্ড সূত্র জানায়, এ সফরকে সরকারি ভ্রমণ হিসেবে দেখিয়ে বোর্ডের ক্রীড়া তহবিল থেকে অগ্রিম দেড় লাখ টাকা উত্তোলন করেছিলেন চেয়ারম্যান। এরপর অনুসারী কর্মকর্তাদের নিয়ে তিনি পাহাড়ে যান।

সংশ্লিষ্টরা জানান, সাধারণত এ ধরনের প্রতিযোগিতায় চেয়ারম্যান, সচিব, বিদ্যালয় পরিদর্শক ও ক্রীড়া কর্মকর্তা অংশ নেন; কিন্তু এবার ক্রীড়া কর্মকর্তাকে বহরে রাখা হয়নি। উল্টো পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা, প্রোগ্রামার কিংবা ভাণ্ডার শাখার কর্মকর্তাদের সেখানে কী ভূমিকা ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও জানা যায়, চেয়ারম্যান ও শীর্ষ কর্মকর্তারা সফরে থাকায় বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফকে একাই চেয়ারম্যানের রুটিন দায়িত্ব, পরীক্ষা নিয়ন্ত্রক, হিসাব ও নিরীক্ষা বিভাগ, বিদ্যালয় এবং কলেজ পরিদর্শকের বাড়তি দায়িত্ব সামলাতে হয়েছে। একসঙ্গে ছয়টি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে গিয়ে তিনি হিমশিম খান এবং দাপ্তরিক কাজে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, কুমিল্লায় ক্রীড়া প্রতিযোগিতার নাম ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে সরকারি খরচে এই আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছিল; কিন্তু ফেসবুকে ভিডিও পোস্ট করার পর তা জানাজানি হওয়ায় তারা তড়িঘড়ি করে ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরতে বাধ্য হন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী দাবি করেন, "আমি পাহাড় ভ্রমণে যাইনি। কুমিল্লা শহরের আশপাশে থাকা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছি। সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ ভিত্তিহীন। জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সব বোর্ডের কর্মকর্তারাই অংশ নেন। আমাদের অনুপস্থিতির কারণে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েননি, কারণ সংশ্লিষ্ট পদের অধস্তন কর্মকর্তারা কাজ করেছেন।"

তবে ওই বহরে থাকা এক কর্মকর্তা স্বীকার করেছেন যে চেয়ারম্যানসহ সবাই পাহাড়ে গিয়েছিলেন।

সাজেকের ভিডিও পোস্ট করা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম বলেন, "মানুষের কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? কেউ কি ঘুরতে যেতে পারবে না?"

কলেজ পরিদর্শক মাহবুব হাসান বলেন, "পাহাড় ভ্রমণে গিয়েছিলাম কিনা তা বলব না। অফিসে আসেন, কথা বলব।" তবে তিনি স্বীকার করেন যে, ১০ অক্টোবর সমাপনী অনুষ্ঠান থাকলেও তারা ৯ অক্টোবরই রাজশাহী ফিরে এসেছেন।

সরকারি খরচে কর্মকর্তাদের এই ভ্রমণের বিষয়ে রাজশাহী বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, "কুমিল্লা বোর্ডের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী অংশ নেন। সেই অনুষ্ঠানে যোগ দিতেই কর্মকর্তারা গিয়েছিলেন বলে আমি জানি। তারা কুমিল্লাতেই থাকবেন বলে আমাদের জানানো হয়েছিল; কিন্তু কেউ যদি পাহাড় ভ্রমণে গিয়ে থাকেন, তা আমার অজান্তেই হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে; সন্তোষজনক জবাব না পেলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবুধাবিতে ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডযুক্ত বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


আবুধাবিতে ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডযুক্ত বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ : আর্লিং হালান্ড, যিনি ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার হিসেবে পরিচিত, আবুধাবিতে একটি নতুন আবাসন প্রকল্পের অধীনে ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডযুক্ত একটি বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন। এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন হালান্ড। নরওয়ের এই ফুটবলার তাঁর পরিবারের জন্য পাঁচ শয়নকক্ষের একটি ভিলা কিনেছেন।

ম্যানচেস্টার সিটি ইয়াস রেসিডেন্সেস বাই ওহানা আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হালান্ড এই ঘোষণা দেন। ইয়াস আইল্যান্ডের পাশে ইয়াস খালের তীরে অবস্থিত এই প্রকল্পটি ১ দশমিক ৬৭ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠছে, যেখানে ২ হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখানে টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা এবং বড় আকারের পারিবারিক বাড়িও থাকবে। বর্তমানে নির্মাণকাজ চলছে এবং ধাপে ধাপে বাড়িগুলো ২০২৯ সালের মধ্যে হস্তান্তর শুরু হবে।

প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সোমবার ইতিহাদ অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে হালান্ডের এই ঘোষণা আসে। অনুষ্ঠানে ৪ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।

ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাকে প্রকল্পটির আনুষ্ঠানিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত গার্দিওলা পেশাদার ফুটবলের বাইরেও দলগত কাজ, শৃঙ্খলা ও সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় এবং হালান্ডের বাবা আলফি হালান্ডও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ওই আবাসন এলাকায় নিজের কেনা বাড়ির চাবি গ্রহণ করেন।

ম্যানচেস্টার সিটির ব্র্যান্ডিংকে কেন্দ্র করে প্রকল্পটি সাজানো হচ্ছে। পরিকল্পনায় রয়েছে একটি বিশেষ পার্ক, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ একাডেমি। পাশাপাশি ফুটবল মাঠ, টেনিস ও বাস্কেটবল কোর্ট, শরীরচর্চার সুবিধা এবং বিনোদনের বিভিন্ন জায়গা থাকবে।

প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই ও তিন শয়নকক্ষের টাউনহাউস, ডুপ্লেক্স ভিলা এবং চার ও পাঁচ শয়নকক্ষের ভিলা নির্মাণ করা হবে। আগামী ১৯ অক্টোবর থেকে আবাসন প্রকল্পে প্লট ও বাড়ি বিক্রি শুরু হবে। নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী, দুই শয়নকক্ষের টাউনহাউসের গড় দাম ৩৭ লাখ ৫০ হাজার আমিরাতি দিরহাম।

এই ঘোষণার মাধ্যমে আবুধাবি ও ম্যানচেস্টার সিটির সম্পর্ক আরও দৃঢ় হলো। ক্লাবটির মালিকানার সঙ্গে আবুধাবির যোগসূত্র রয়েছে সিটি ফুটবল গ্রুপের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেন্ডুলকার পরিবারে স্মৃতি মান্ধানাকে ইউনিসেফে স্বাগত জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


টেন্ডুলকার পরিবারে স্মৃতি মান্ধানাকে ইউনিসেফে স্বাগত জানালেন

ঢাকা, ১২ অক্টোবর ২০২৬ : ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি মান্ধানাকে ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানিয়েছেন শচীন টেন্ডুলকার। শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাটির নতুন সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছেন মান্ধানা। ভারতীয় ব্যাটারের জীবনে এই দায়িত্ব যুক্ত হলো একটি ব্যস্ত সপ্তাহের মধ্যে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে গত রোববার ইউনিসেফ ইন্ডিয়া মান্ধানার নিয়োগের ঘোষণা দেয়। নতুন দায়িত্বে তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন উদ্যোগকে সমর্থন করবেন। বিশেষভাবে কিশোরীদের স্বাস্থ্য, সুস্থতা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ইউনিসেফ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে স্বাগত! মাঠে তুমি লাখো মানুষকে অনুপ্রাণিত করো। আমার বিশ্বাস, মাঠের বাইরেও তুমি শিশুদের অধিকারের পক্ষে অসাধারণ কণ্ঠস্বর হয়ে উঠবে।”

ভারতের সাবেক অধিনায়ক টেন্ডুলকার এক দশকেরও বেশি সময় ধরে ইউনিসেফের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৩ সাল থেকে তিনি সংস্থাটির বিভিন্ন উদ্যোগকে সমর্থন করে আসছেন। ২০১৩ সালে তাঁকে দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। পোলিও প্রতিরোধ, স্বাস্থ্যবিধি ও পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নয়নের মতো বিষয়েও তিনি প্রচারাভিযানে অংশ নিয়েছেন।

ভারতের নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার নাম ঘোষণার কয়েক দিন পরেই ইউনিসেফে তাঁর এই নিয়োগ এলো। তিনি হারমানপ্রিত কৌরের স্থলাভিষিক্ত হয়েছেন।

২০১৩ সাল থেকে ভারতের হয়ে খেলা বাঁহাতি ব্যাটার মান্ধানার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তাঁর নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি শিরোপা জিতেছে।

ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন মান্ধানা। ক্রিকেটে তাঁর পথচলা তাঁকে সুযোগ ও উৎসাহের গুরুত্ব বুঝতে শিখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মান্ধানা বলেন, “প্রতিটি শিশু ও তরুণেরই বড় স্বপ্ন দেখার এবং নিজেদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করার সুযোগ পাওয়া উচিত।”

নতুন দায়িত্বে মান্ধানা নিজের প্রভাব কাজে লাগিয়ে মেয়েদের খেলাধুলায় অংশ নিতে, নিজেদের লক্ষ্য অনুসরণ করতে এবং খেলাধুলা ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে উৎসাহিত করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%