শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:২৭ এম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা রেজাউল করিম মন্ডল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম মন্ডল ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছেন। তিনি গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, কলেজ ছাত্র সংসদের এজিএস, দুইবার ছাত্রদলের ভিপি প্রার্থী, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক, জেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাইবান্ধা অটো আতব চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রেজাউল করিম মন্ডল বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিবপুর ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করবেন। পাশাপাশি জুয়া, মাদক ও সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঢাকা মহানগর উত্তরে কৃষকদলের যুগ্ন আহবায়ক সাহান উদ্দীন রাফেলের পক্ষে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন তার বড় ভাই ইউনিয়ন কৃষকদলের আহবায়ক বুলবুল আহম্মেদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের মাধ্যমে সাহাব উদ্দীন রাফেল তৃণমূল পর্যায়ে রাজনীতি শুরু করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরে কৃষকদলের যুগ্ন আহবায়ক। পাশাপাশি তিনি জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তানজিমুল ইসলাম তুষার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, তানজিমুল ইসলাম তুষার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। পরে যুবদলে যুক্ত হন। বর্তমানে তিনি মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন।
তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এলাকার তরুন প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা শাহ আলম সরদার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে শাহ আলম সরদার বলেন, বিগত ১৭ বছর আমি জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এর আগের ইউপি নির্বাচনেগুলোতে আমি ব্যাপক ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ততকালীন ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা ভোট চুরি করে আমাকে পরাজিত করে। যেহেতু এখন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, তাই দলীয় মনোনয়ন পেলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।
তিনি আরও বলেন, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল ধরনের নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর শ্যামপুর থানার অন্তর্গত জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে অবস্থিত পাবলিক টয়লেটের একটি অব্যবহৃত রুম থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। কিশোরটির কাঁধ থেকে কোমর পর্যন্ত পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশটি বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, কিশোরের কপালের ডান পাশে একটি ফাটা চিহ্ন দেখা গেছে। তাই এটি ধারণা করা হচ্ছে যে, আঘাতের কারণে তার মৃত্যু ঘটতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উপ-পরিদর্শক কামাল হোসেন আরো জানান, নিহত কিশোরের পরনে ছিল গেঞ্জি ও হাফপ্যান্ট। মৃতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ