১২:৫৮ পি.এম
ভারতের কলকাতার ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহের বাইরে একটি ফুড কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে এই দুর্ঘটনার ফলে পুরো স্টেশন চত্বর ধোঁয়ায় ছেয়ে যায়, যা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
তবে, এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং রেল প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে, ফুড কোর্টটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণ পানিও পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন