০১:০৫ পি.এম
নারী টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা অর্জন করেছেন তিনি, থাইল্যান্ডের স্পিনার টিপাচা পুটায়ংকে পিছনে ফেলে।
এই কীর্তি রবিবার উইমেনস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে গড়েন দীপ্তি। ম্যাচের শুরুতে পুটায়ংয়ের উইকেট সংখ্যা ছিল ১৬৯টি, আর দীপ্তির ১৬৮টি।
থাইল্যান্ডের ইনিংসে পুটায়ং চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের উইকেট তুলে নেন। এরপর ভারতের বোলিংয়ে ১.১ ওভার বল করার সুযোগ পান দীপ্তি। এই সময় তিনি কোনো রান না দিয়ে তিন উইকেট দখল করেন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না
এই তিন উইকেটের ফলে দীপ্তির মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭১, যেখানে পুটায়ংয়ের উইকেট সংখ্যা ১৭০। এর মাধ্যমে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন ভারতীয় অফ স্পিনার।
তবে দীপ্তি এই রেকর্ডটি গড়েছেন পুটায়ংয়ের তুলনায় বেশি ম্যাচ খেলে। তিনি ১৪৭ ইনিংসে বোলিং করে ১৭১ উইকেট নিয়েছেন, অন্যদিকে পুটায়ং ১০৬ ইনিংসে ১৭০ উইকেট শিকার করেছেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রুয়ান্ডার হেনরিয়েটে ইশিমুয়ে, যার উইকেট সংখ্যা ১৬৪টি। ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ১৫৪ উইকেট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।
দীপ্তির তিন উইকেট থাইল্যান্ডের বিরুদ্ধে বিরল এক কীর্তির অংশ। নারী ক্রিকেটে শূন্য রানে তিন উইকেট নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ২০ বার ঘটেছে।
আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়
দীপ্তির অসাধারণ বোলিংয়ের পর ভারত থাইল্যান্ডকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয়। পরে ১৫৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচটি ৯৪ রানে জিতে নেয় ভারত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন