ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার


রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

 রাজশাহী জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

গত ২৩ আগস্ট জেলা পুলিশ সুপার হিসেবে মোঃ মামুন অর রশিদ যোগদানের পর থেকে অপরাধ দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্পের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত তল্লাশি, চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী, বহনকারী ও তাঁদের সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে অপরাধ প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। থানায় সেবা নিতে আসা মানুষের হয়রানি বন্ধ এবং ভুক্তভোগীদের দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

​কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


কাউখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগ তুলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সন্ধ্যার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কাউখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্য সচিব রাকিব তালুকদারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিসংযোগ ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%