১০:১৯ পি.এম
আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার খেলোয়াড় জশ ইংলিসের সঙ্গে তর্কে জড়ানো এই পেসারকে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে একই সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন নাহিদ। এই ধারা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার, অঙ্গভঙ্গি করা এবং অনুপযুক্ত আচরণ করার সঙ্গে সম্পর্কিত।
গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ, যার কারণে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুইয়ে।
আরও পড়ুন: মীরসরাইয়ে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে এ ঘটনা ঘটে। জশ ইংলিশকে আউট করার পর রানা তার দিকে আগ্রাসীভাবে তেড়ে যান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এটি আউটের শিকার হওয়া ব্যাটারের কাছ থেকে একটি উগ্র প্রতিক্রিয়া উসকে দিতে পারত।
নাহিদ রানা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসির ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের সদস্য প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে ডিএলএস ম্যাথডে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। ৫০ ওভারের সংস্করণে তাদের বিপক্ষে ২১ বছর পর জয় পাওয়া বাংলাদেশ আগামীকাল সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
আরও পড়ুন: জামায়াতের উদ্বেগ, সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ উদ্ধারে শাস্তির দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন