০৬:৩৯ পি.এম
ঘানার বিপক্ষে ইংল্যান্ডের গোলশূন্য ড্র হওয়া ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচের সময় বেলিংহামকে ঘানার জর্ডান আইয়ুর সাথে কথা বলার সময় হাতে মুখ ঢাকা অবস্থায় দেখা গেছে।
এমন অবস্থায় কিভাবে বেলিংহাম কার্ড না দেখে খেলা শেষ করেন, এই নিয়ে প্রশ্ন ওঠে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়, তথাপি ম্যাচে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফুটবল মহলে এই ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে।
বিশেষ করে, ফিফার নতুন নিয়ম ভঙ্গ করার জন্য সম্প্রতি প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন শাস্তি পেয়েছেন। তুরস্কের বিপক্ষে একটি ম্যাচে তার মুখ আড়াল করে কথা বলার কারণে তাকে লাল কার্ড দেখানো হয় এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
তবে, একই ধরনের ঘটনা ঘটলেও ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের শাস্তির মুখে না পড়া নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আয়েউর সাথে কথা বলার সময় বেলিংহাম হাত দিয়ে মুখ ঢেকেছিলেন এবং ম্যাচ রেফারির সামনে স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটেছিল।
এছাড়া, ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা টুর্নামেন্টের আগেই বলেছেন, মুখে ঢেকে কথা বলা শুধুমাত্র উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় নিষিদ্ধ। কিন্তু বন্ধুত্বপূর্ণ আলাপচারিতায় দুই খেলোয়াড়ের আচরণের ক্ষেত্রে নিয়মের প্রযোজ্যতা নেই।
ম্যাচের সময় রিয়াল মিডফিল্ডার ও আয়েউয়ের মধ্যে কোনো দৃশ্যমান শত্রুতা না থাকায় এটিকে একটি সাধারণ কৌশলগত আলোচনা হিসেবে দেখা হয়েছে। তাই, রেফারি বাড়তি পদক্ষেপ নিতে আগ্রহী ছিলেন না বলেও জানা গেছে।
তুরস্কের বিপক্ষে প্যারাগুয়ের ম্যাচে উত্তপ্ত পরিস্থিতির কারণে মিগেল আলমিরনকে যেভাবে লাল কার্ড দেখানো হয়েছে, বেলিংহামের ঘটনাটি তেমন কিছু নয়। ভিএআর হস্তক্ষেপের প্রয়োজনও হয়নি।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়
এদিকে, এই আইন নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল। আইনটি ভুলভাবে প্রয়োগ হওয়ার আশঙ্কা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বেলিংহামের ঘটনায় ঘানার কোন খেলোয়াড় আনুষ্ঠানিক অভিযোগ না করলেও, সমালোচকরা বলেন, নিয়ম প্রয়োগের দায়িত্ব রেফারির। ফলে একই ধরনের ঘটনায় ভিন্ন আচরণের পেছনে কারণটি জানতে চাইছেন সবাই।
এরপর অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, নতুন নিয়মটি সব খেলোয়াড়ের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে না। ফিফার পরবর্তী অবস্থান কী হবে, সেটি এখন দেখার বিষয়।
ম্যাচের আরেক পর্যায়েও বেলিংহামকে জর্ডান আইয়ুর সঙ্গে কথোপকথনের সময় মুখে হাত দিয়ে কথা বলতে দেখা গেছে। এছাড়া, বিরতির আগে ঘানার কোচ কার্লোস কুইরোজের সঙ্গে বাগবিতণ্ডাতেও জড়িত তাকে দেখা যায়।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন