০২:১৮ এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর সময় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, জুলাইয়ের আন্দোলনটির কেন্দ্রবিন্দু ছিল মানুষের ন্যায়সঙ্গত অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন সবাইকে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন