ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার


টেবিলের নিচে টাকা গুনে মানিব্যাগে রাখার ভিডিও ভাইরাল, থানা থেকে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) কমলেশ দাস নিজ কার্যালয়ে বসে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছেন। এই ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৮ জুন) তাকে থানার কার্যক্রম থেকে প্রত্যাহার করে রাজশাহী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এর আগে, রোববার রাতে তার ঘুষ গ্রহণের ৫২ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তা কমলেশ দাস নিজ দপ্তরে বসে অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তির কাছ থেকে একটি টাকার খাম গ্রহণ করছেন। খামটি নেওয়ার পর তিনি তা টেবিলের নিচে নিয়ে যাওয়ার সময় টাকা (যার অধিকাংশই এক হাজার টাকার নোট) বের করেন। এরপর তিনি দ্রুত নোটগুলো গণনা করে নিজের মানিব্যাগে রাখেন। এ সময় তিনি খুশির মুখে অর্থদাতার দিকে তাকিয়ে হাসিমুখে কথা বলতে থাকেন। পরে টেবিলের ওপর থাকা লাল রঙের একটি খাতারের লেখা সেই খামদাতাকে দেখান।

রোববার রাতে ‘কাজিম বাবু’ নামের এক সাংবাদিকের ফেসবুক পেজ থেকে প্রথমে ওই ভিডিওটি পোস্ট করা হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ভিডিওটি দেখে মন্তব্যের ঘরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

তবে, ওই পুলিশ কর্মকর্তা যার কাছ থেকে খাম গ্রহণ করেছেন, তাকে দেখা বা শনাক্ত করা যায়নি। উভয়ের মধ্যে আলাপচারিতার শব্দ বন্ধ রাখা হয়েছে।

কমলেশ দাস প্রায় তিন মাস আগে বাগমারায় পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, ‘কে, কখন ও কীভাবে ভিডিও করেছে, বুঝতে পারছি না ভাই, অনেকে রেশন নিয়ে এর টাকাও দেয়।’

আরও পড়ুন: ডাসারে গৃহবধূ হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি নজরে আসার পর সোমবার ওই পুলিশ কর্মকর্তাকে বাগমারা থানা থেকে রাজশাহী পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এবিষয়ে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গু’লি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গু’লি উদ্ধার

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।
সোমবার (৮ জুন) পৌনে ১টার দিকে মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।
খবর পেয়ে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ায় আড়াই বছর পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


কচুয়ায় আড়াই বছর পর কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন

চাঁদপুরের কচুয়ায় আড়াই বছরের এক কন্যা শিশুকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগের কারণে মোট ২ মাস ১৪ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনাটি ঘটে।

জানা যায় যে, শিশুটির বাবা আমিন হোসেন তার মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি তার স্ত্রী শারমিন আক্তারসহ মোট দুজনকে আসামি করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত মরদেহ উত্তোলন করে পুনরায় তদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চাঁদপুর পিবিআই সদস্যরা কবর থেকে মরদেহটি উত্তোলন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক এমারত হোসেন জানান, আদালতের আদেশ অনুসারে মরদেহটি উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

কচুয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির বলেন, আদালতের নির্দেশনার অনুসারে আইনানুগ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ উত্তোলন হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

অন্যদিকে শিশুর বাবা আমিন হোসেন দাবি করেন, তার মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি মনে করেন ঘটনার পেছনে রহস্য রয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দারাও ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। তাদের অভিমত, আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনা অত্যন্ত বিরল এবং আলোচিত। তাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হলে সংশ্লিষ্ট সকলের সন্দেহ ও প্রশ্নের অবসান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


অফিসারদের মনোভাব পরিবর্তন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সমাজসেবা অফিসারদের এগিয়ে আসার মনোভাব পরিবর্তন করতে হবে।

তিনি রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত সমাজসেবা অফিসারদের দুমাস ব্যাপী ৫৭ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সমাজের কোন দুর্যোগ বা দুর্ঘটনা কিংবা গ্রামের কোথাও কোনো অন্যায় ঘটলে সেখানকার পরিস্থিতির দিকে সমাজসেবা অফিসারদের এগিয়ে যেতে হবে। সমাজসেবা অফিসারদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচের মধ্যে পরিবর্তন আনতে হবে। বিপদের সময় মানুষের সহায়তার জন্য সমাজকর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শেখার কোনো শেষ নেই এবং প্রশিক্ষণের কোন বিকল্পও নেই। সমাজকল্যাণ মন্ত্রী উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অফিসারদের সহানুভূতির সাথে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণকৃত জ্ঞান কাজে লাগাতে হবে। আপনাদের পেশাগত দক্ষতাগুলো দেশের জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।

মন্ত্রী জনগণের কাছে সমাজকল্যাণ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান। তিনি বলেন, ১৮০ কোটি মানুষের জন্য সমাজকল্যাণ প্রয়োজন। তাই সমাজসেবা অফিসারদের সমাজ কর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সরকার কোন অন্যায়কে প্রশ্রয় দিবেনা বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, আগামী অর্থবছর থেকে প্রতিটি উপজেলায় ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড প্রদানে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের আইডেন্টিফাই করতে হবে এবং দেশের কোন উপজেলা বাদ থাকবে না। ৪০ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ফ্যামিলির পাঁচজনের একজনকে স্বাবলম্বী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করবে। সরকারি প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। পরে তিনি বুনিয়াদি প্রশিক্ষণের ৩২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা কারাগারে, মা দূরে: কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বাবা কারাগারে, মা দূরে: কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মায়ের করা মামলায় বাবা এখন কারাগারে রয়েছেন, এবং মা নানা বাড়িতে অবস্থান করছিলেন। ১৬ বছরের কিশোর তুহিন হাওলাদার একা ছিলেন। আজ দুপুরে তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার (৮ জুন) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, তুহিনের বাবা মনির হাওলাদার ও মা শেফালী বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ২০২৫ সালের শেষের দিকে শেফালী বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে গেলে মনির হাওলাদার কারাগারে যেতে বাধ্য হন। ওই মামলায় তিনি এর আগে প্রায় দেড় মাস কারাভোগ করেছিলেন। সর্বশেষ কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি আবারও কারাগারে যান। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

অন্যদিকে, তুহিনের মা দক্ষিণ চরমোন্তাজে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফলে তুহিন একাকী বাড়িতে থাকতেন। পরিবারটির তিন সন্তানের মধ্যে তুহিন ছিল বড়; তার দুই ছোট বোনও মায়ের সঙ্গে নানা বাড়িতে ছিল।

প্রতিবেশীরা জানাচ্ছেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিতে গিয়ে ঘরের ভিতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে গিয়ে কেউ দরজা খোলা দেখেছেন, আবার কেউ বলছেন দরজা বন্ধ ছিল।

তুহিনের মা শেফালী বেগম বলেছেন, "আমার ছেলে আমাকে কিছুই বলেনি। তার সঙ্গে কোনো কথাও হয়নি। মোবাইল ফোনও বন্ধ ছিল। আমার মেয়ে আমাকে বলছিল, ভাইয়ের মোবাইল বন্ধ। কে জানি তার গাড়ি আটকেছিল। এর সপ্তাহখানেক আগে বাজারের এক ঘরে রাতে ঢুকেছিল। মেম্বারে (ইউপি সদস্য) সালিশিও করছে।"

কিন্তু কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, "তুহিনের বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক ভাল ছিল না। মায়ের মামলায় বাবা কারাগারে আছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%