ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ


অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগ নিয়ে নির্মাতা-অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং অভিনেত্রী শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আর বলেন, রাষ্ট্র সংলাপ ফোরাম-এর পক্ষ থেকে এই জিডিটি দায়ের করা হয়েছে। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিলেন আলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


মালয়েশিয়ায় মির্জা আব্বাসের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিলেন আলাল

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ এর সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি শনিবার (৪ জুলাই) মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং দেশের সব মানুষের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে গত ২৯ জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মন্তব্য করেন যে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্থানীয় সময় সোমবার সকালে থেরাপি সেশন শেষে তিনি তার স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন। সেদিন শায়রুল কবির খান বলেন, “মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা এবং ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”

চলতি বছর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিলনাড়ুর সি-ফুড ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাস অপসারণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


তামিলনাড়ুর সি-ফুড ফ্যাক্টরিতে বিষাক্ত গ্যাস অপসারণ শুরু

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর সি-ফুড কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস অপসারণের কাজ রাজ্য কতৃপক্ষ শুরু করেছে। শনিবার (৪ জুলাই) গ্যাস নিরাপদে অপসারণের জন্য জেলা প্রশাসন ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দায়িত্বে যোগ দিয়েছে।

এর আগে গত মাসে এখানে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ১৮ জন নারী শ্রমিক নিহত হয়েছিলেন।

ভারতীয় টেলিভিশন এবিপির রিপোর্ট অনুযায়ী, তিরুভাল্লুর জেলার কালেক্টর এস কবিতা জানিয়েছেন, গ্যাস অপসারণের কাজ শুরু করার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আশেপাশে যান চলাচল বিকল্প রুট ব্যবহার করতে হয়েছে। এর সাথে সাথে, স্থাপনাটির ৩০০ মিটার মধ্যে অবস্থিত শিল্পকারখানাগুলোর শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে।

অপসারণ প্রক্রিয়াটি সকালে ৮টায় শুরু হয়েছে এবং এটি বিকেল ৫টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে যদি অপসারণ অসম্পূর্ণ থাকে, তাহলে কর্মকর্তারা আগামী রবিবার সকালে অভিযানটি বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটেনি, তবে ওই সময়ে ১৩৯ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন এবং রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) সাত জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র ফিরে পেয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ছয় হাজার ১৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র লাভ করেছেন।

চলতি বছরের ৪ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছি: ব্রেন্ট ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


দেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছি: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, "স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে।"

শনিবার (০৪ জুলাই) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে, আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও মন্তব্য করেন, প্রযুক্তি, ফামেসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্সসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, "অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ।"

এসময় তিনি যোগ করেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার ব্যবসাবান্ধব নীতিকৌশল প্রণয়ন করছে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি টানা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%