ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী


গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার গুমের জন্য এমন আইন আনতে চায় যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ কর্তৃক আয়োজিত প্রদর্শনী ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের মানুষ দীর্ঘ ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। আমরা গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়। যারা অপরাধী তারা সাজা পাবে। কিন্তু গুম কমিশনে এগুলো ছিল না। আমরা চেয়েছি যারা গুমের শিকার তারা যেন সরাসরি আদালতে যেতে পারে। এ ধরনের আইন আমরা সংসদে প্লেস করেছি৷

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

তিনি বলেন, কোন ধরনের গুমে কী সাজা সেগুলো অ্যাড্রেস করেছি। তদন্ত কারা করবে, কীভাবে করবে সেগুলো ঠিক করেছি। গুমের শিকার কাউকে পাওয়া না গেলে তার ওয়ারিশগণ যেন তার সম্পদ পান সে বিধান করেছি। যারা গুম করেছে তারা যদি শেষ অবধি ক্ষতিপূরণ দিতে নাও পারে তবুও রাষ্ট্র যেন সেটা দিতে পারে সেই বিধান করেছি।

এভাবেই গুম প্রতিকার আইন-২০২৬ নিয়ে এসেছি আমরা। এই আইনে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা তো সংশোধন করা যাবে। আমরা সেই আইনটাই করেছি। এটা দরকার ছিল।

মন্ত্রী বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও গুমের শিকার। আমি কি চাইব না যে, একটি শক্তিশালী আইন হোক গুম নিয়ে? এখানে কি আর কোনো স্বার্থ থাকতে পারে? আমরা আজ সরকারে আছি, আগামীতে নাও থাকতে পারি। কিন্তু এই আইনটা থাকবে। ফলে গুমের শিকার যেই হোন, তারা বিচার পাবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে। তাদের নিয়ে অপসংস্কৃতি চর্চা করা হয়েছে, যা দুঃখজনক। আমরা যারা গুম হয়েছি তাদের মধ্যে আমি বেঁচে আছি, হুম্মাম কাদের বেঁচে আছেন। আমরা কী জানতাম আমরা বেঁচে থাকবো? আমাদের বেঁচে থাকা নিয়ে হাস্যরস করা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন আঞ্চলিক সমঝোতার প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


নতুন আঞ্চলিক সমঝোতার প্রস্তাব দিল ইরান

 

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মন্তব্য করেছেন যে, উদীয়মান নতুন আঞ্চলিক চুক্তি ও সমঝোতা একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা করতে পারে। তিনি উল্লেখ করেন, এতে মুসলিম প্রতিবেশী দেশগুলো বিদেশি শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখবে।

এছাড়া, তিনি বলেন, দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতা ও ভ্রাতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

গালিবাফ বিদেশি শক্তির বিষয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে স্পষ্ট হয়েছে যে, বিদেশি শক্তিগুলো এই অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয় এবং তারা এ বিষয়ে আগ্রহীও নয়।

তিনি আরও বলেন, আঞ্চলিক ভূখণ্ডের বাইরের শক্তিগুলোর উপস্থিতি ও হস্তক্ষেপের ওপর নির্ভরশীল নিরাপত্তাব্যবস্থা ‘ভঙ্গুর ও পরনির্ভরশীল’ হয়ে থাকে।

অন্যদিকে, গালিবাফ উল্লেখ করেন যে, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা নিরাপত্তাব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে।

তিনি ইরানের অভ্যন্তরীণ ঐক্যের প্রসঙ্গেও আলোচনা করেন। গালিবাফ বলেন, দেশটিতে ‘শিয়া-সুন্নি ঐক্য’ একটি আনুষ্ঠানিক স্লোগান নয়; বরং এটি জাতীয় শক্তির অন্যতম ভিত্তি এবং দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে সড়কে গেল সৌদিপ্রবাসীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে সড়কে গেল সৌদিপ্রবাসীর প্রাণ

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চয়ন মোল্লা (২৩) নামের এক সৌদি প্রবাসী। দুর্ঘটনার সময় তার দুই বন্ধু সিয়াম (২৩) ও নয়ন (২১) আহত হয়েছেন।

 

আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক চয়ন মোল্লা তার দুই বন্ধু সিয়াম ও নয়নকে নিয়ে ভাঙ্গায় ঘুরতে এসেছিলেন।

 

ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চয়ন মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত চয়ন মোল্লার চাচা আসির উদ্দিন জানান, চয়ন বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।

 

সন্ধ্যার পর তার মৃত্যুর খবর পাই। তিনি জানান, চয়ন সৌদি আরবে বসবাস করতেন। গত কোরবানির ঈদে বাড়ি এসেছিল চয়ন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে ‘জিয়া থেকে খালেদা জিয়া ও তারেক রহমান—গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার শ্যামল উল্লেখ করেন, ‘তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে, ভোটের অধিকারের সঙ্গে জিয়া পরিবারের নাম স্বর্ণাক্ষরে থাকবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্টের আমলে কিছু কিছু সাংবাদিক সুবিধা ভোগ করেছেন।

 

তারা ৫ আগস্টের আগে ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের বিরুদ্ধে ছিলেন।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিয়াজ মো. খান বিটু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের হেড অব নিউজ মো. শরিফুল ইসলাম খান। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুল আরেফিন।

 

আলোচনাসভা শেষে গণতন্ত্র, ভোটাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় অবদান রাখা এবং কারা নির্যাতিত জেলার শীর্ষ চার বিএনপি নেতা ও পাঁচজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত বিএনপি নেতারা হলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান মোল্লা কচি ও সফিকুল ইসলাম পিপি। সাংবাদিকরা হলেন আবু আব্দুল্লাহ, মোকলেসুর রহমান, আশিকুর রহমান চৌধুরী পনি, আজিজুর রহমান পায়েল ও জয় আহমেদ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবাদ ও সংশোধনী বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


প্রতিবাদ ও সংশোধনী বক্তব্য

 

সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে প্রতিবাদকারী হিসেবে সিদ্দিকুর রহমান লিটনকে গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ তথ্যের প্রতিবাদ জানিয়েছেন মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী।
মোঃ হোসেন আলী জানান, সিদ্দিকুর রহমান লিটন গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে ওই পদে দায়িত্বে নেই। বর্তমানে গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ হোসেন আলী।
প্রতিবাদকারী:
মোঃ হোসেন আলী
সাধারণ সম্পাদক
গোলাবাড়ী ইউনিয়ন বিএনপি
মধুপুর, টাঙ্গাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%