ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাগেলসম্যান চান আইভরি কোস্টের বিপক্ষে একই একাদশ


নাগেলসম্যান চান আইভরি কোস্টের বিপক্ষে একই একাদশ

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওকে গত সপ্তাহে বড় ব্যবধানে হারানো দলের মধ্যে পরিবর্তন আনার কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না। এই কারণে টরেন্টো স্টেডিয়ামে আইভরি কোস্টের বিপক্ষে একই একাদশ মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে।

 তবে পশ্চিম আফ্রিকার দল আইভরি কোস্ট কুরাসাওয়ের তুলনায় অনেক কঠিন প্রতিপক্ষ হবে বলেই ধারণা করা হচ্ছে। এদিক থেকে নাগেলসম্যান তার দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী।

 তিনি সাংবাদিকদের বলেন, “কোনো স্পষ্ট কারণ নেই যে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। আমরা রাতটা ভেবে দেখব, আগামীকাল সবাই পুরোপুরি সুস্থ ও ফিট অবস্থায় থাকলে আমরা তারপর সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

 কুরাসাও ম্যাচে লেরয় সানের পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা হয়েছে, তার ক্ষেত্রেও জোরালো জবাব দেন নাগেলসম্যান। তিনি বলেন, “ওই ম্যাচের পর তার সমালোচনা মোটেও ন্যায্য ছিল না। অনেকে বলে সে যথেষ্ট আগ্রহ দেখায় না, কিন্তু ম্যাচজুড়ে সে অনেক সক্রিয় ছিল।”

 ২০২৩ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেওয়া নাগেলসম্যানের লক্ষ্য হলো ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের পর প্রথমবারের মতো জার্মানিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করানো। উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানী সর্বশেষ শিরোপা জিতেছিল।

 তিনি বলেন, আইভরি কোস্টের শারীরিক সক্ষমতা, শক্তিশালী রক্ষণভাগ এবং গতি সামলানোর জন্য তার দলকে প্রস্তুত থাকতে হবে।

 নাগেলসম্যান বলেন, “গতি তাদের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি এবং আমার মতে এটাই তারা সবচেয়ে ভালো করে।”

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

 বিশেষভাবে তিনি ফরাসি বংশোদ্ভূত আইভরিয়ান উইঙ্গার নিকোলাস পেপের কথা উল্লেখ করেন এবং বলেন, “শেষ ম্যাচে সে মাঠের সর্বত্র ছিল। আমরা কিছু বিশেষ প্রস্তুতি নিয়েছি যাতে তাদের শক্তি যতটা সম্ভব কমিয়ে আনা যায়। তবে সবসময় সফল হব না, কারণ তারা সত্যিই খুব ভালো দল।”

 এই ম্যাচটি জার্মান ডিফেন্ডার জোনাথন টাহ-এর জন্য বিশেষ তাৎপর্য কল্পনা করবে, কারণ তার বাবা আইভরি কোস্টে জন্মগ্রহণ করেছিলেন।

 টাহ সাংবাদিকদের বলেন, “এটা সত্যি যে ম্যাচটি আমার জন্য বিশেষ কিছু হতে যাচ্ছে।”

 অন্যদিকে আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে জানিয়েছেন, তার দল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে এবং গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান দখল করতে চায়।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

 ফায়ে বলেন, “এটা শুধু সম্মান রক্ষার ব্যাপার নয়। আমরা কখনোই সেই মানসিকতা নিয়ে খেলি না। আমরা তাদের হারাতে এসেছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ এম


রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন। তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন।

বাংলাদেশ আরও উল্লেখ করেছে যে, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়। শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। তিনি আরও উল্লেখ করে জানান, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, ট্রাম্পের দূত সুইজারল্যান্ড সফরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৪ এম


ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, ট্রাম্পের দূত সুইজারল্যান্ড সফরে

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা নতুন করে গতি লাভ করেছে। যুদ্ধবিরতির পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন, যেখানে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর প্রথম পর্যায় শুরু হওয়ার কথা রয়েছে।

এই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তার সফর বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তেহরান শুরু থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যুদ্ধবিরতিকে আলোচনা করার বিশেষ শর্ত হিসেবে উল্লেখ করেছে। সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কূটনৈতিক উদ্যোগটি কিছুটা সহজ হয়েছে বলেই মনে হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তির বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে জন্য উইটকফ সুইজারল্যান্ডে যাচ্ছেন। এই বৈঠকটি ভবিষ্যতের সমঝোতার ভিত্তি তৈরির একটি প্রথম ধাপ হিসেবে ভাবা হচ্ছে।

যদিও যুদ্ধবিরতির আগ পর্যন্ত পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। লেবাননে ইসরায়েলের হামলায় ৪৭ জনেরও বেশি লোক প্রাণ হারায় এবং যুদ্ধবিরতির ঘোষণার পরও বিচ্ছিন্ন কিছু হামলার ঘটনা ঘটে। এই প্রেক্ষাপটে ভ্যান্স আলোচনায় অংশ নিতে অনাগ্রহী বলে ধারণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন এবং সংযমের আহ্বান জানান। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

এর আগে, বুধবার ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশকেন্দ্রে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পরিকল্পনা ছিল।

বিশ্লেষকদের মতে, আলোচনার পরিবেশ কিছুটা ইতিবাচক হলেও পুরো প্রক্রিয়াটি এখনও অনেকটাই নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে ইসরায়েলের একটি অংশ এই সমঝোতার বিরুদ্ধে অবস্থান করে আসছে, যা আলোচনার পথে নতুন বাধা সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতটা কার্যকর হবে, তা এখন দেখার বিষয়।

তথ্য সূত্র- রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ঘোষণা, ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ এম


যুক্তরাষ্ট্রের ঘোষণা, ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হবে

আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার খবর দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শুক্রবার একটি বিবৃতির মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রকাশিত বিবৃতির অল্প সময় আগে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দিয়েছে। গৃহীত পদক্ষেপগুলির মধ্যে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার ফলে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাধানের চলমান সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, “ইসরায়েলের সঙ্গে লেবাননের দ্বিপক্ষীয় আলোচনা দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সহিংসতা অবসানের একমাত্র বাস্তবসম্মত পথ।”

দুই নেতা ২৩ ও ২৫ জুন অনুষ্ঠিতব্য আলোচনার বিষয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “বৈঠকগুলোতে দুটি সার্বভৌম সরকার স্থায়ী শান্তির লক্ষ্যে অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।”

গত এপ্রিল মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালের পর এটি ছিল প্রথম দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি বৈঠক।

সেই বৈঠক এবং জুনে অনুষ্ঠিত পরবর্তী দফার আলোচনার পর ইসরায়েল ও লেবানন দুজনই সংঘর্ষে বিরতির ঘোষণা দেয়। তবে এসব আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা অর্থবহ কোনো অগ্রগতি সাধনের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছেই। সর্বশেষ, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে।

২০২৪ সালের নভেম্বর মাসে সংঘটিত যুদ্ধবিরতি চুক্তির পর থেকে লেবাননের সরকার যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি রোডম্যাপের আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করে যাচ্ছে।

লেবাননের সরকার দেশটির দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের দাবি জানাতে শুরু করেছে। তবে জুন মাসের চুক্তিতে হিজবুল্লাহকে দক্ষিণ লেবাননের লিতানি নদীর উত্তরে সরে যেতে বলা হলেও সেখানে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করতে ওয়াশিংটনের সাথে তেহরানের স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তবে চলমান সংঘর্ষ এই সমঝোতা বাস্তবায়নের পথে বারংবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরল ভাবে ইসরায়েলকে সমালোচনার আওতায় আনেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, “ইসরায়েল স্থায়ী যুদ্ধের পরিবেশ বজায় রাখতে চায়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার নতুন আইন অনুযায়ী লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৫০ এম


ফিফার নতুন আইন অনুযায়ী লাল কার্ড দেখে ইতিহাস গড়লেন প্যারাগুয়ের তারকা

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু কথা বলেছিলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ব্রাজিলিয়ান তারকার দাবি, বেনফিকার আর্জেন্টাইন তারকা তাকে বর্নবাদী গালিগুলো দিয়েছেন। সেসময় প্রেস্তিয়ান্নি লাল কার্ড দেখেছেন এবং ফিফা নতুন আইন গঠনে বাধ্য হয়েছে। মাঠে এখন মুখ ঢেকে কিছু বললে লাল কার্ড প্রদানের বিধান করা হয়েছে। চলতি বিশ্বকাপে এই আইনের প্রথম শাস্তি পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন।

প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন মুখ ঢেকে মর্ত মুলদুরের সঙ্গে আলাপ করায় লাল কার্ড দেখেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী এটি ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের শাস্তির প্রয়োগ হয়েছে।

এই ঘটনা ঘটে শনিবার (২০ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর দ্বিতীয় ম্যাচে, যেখানে প্যারাগুয়ে বনাম তুরস্কের ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমার্ধের শেষের দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় আলমিরন মুখ ঢেকে তুর্কি ডিফেন্ডার মুলদুরের সঙ্গে কথা বলেন। মুলদুর সাথে সাথে রেফারিকে এই বিষয়টি জানান। পরে ভিএআরের পরামর্শ অনুযায়ী ঘটনাটি পর্যালোচনা করে রেফারি আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান।

এল সালভাদরের রেফারি ইভান বার্টন স্টেডিয়ামে উপস্থিত সকলে বলেন, 'পর্যালোচনার পর দেখা গেছে, প্যারাগুয়ের ১০ নম্বর খেলোয়াড় মুখ ঢেকে কথা বলেছে। চূড়ান্ত সিদ্ধান্ত, লাল কার্ড।'

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এই ম্যাচটি এভাবেই ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হলো। কারণ এটি ছিল নতুন নিয়মের প্রথম প্রয়োগ।

এই নিয়মের পেছনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বিতর্কিত ঘটনায়। যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস দাবি করেছিলেন, বেনফিকার তারকা প্রেস্তিয়ান্নি তাকে মুখ ঢেকে বর্ণবাদী মন্তব্য করেছেন। মুখ ঢেকে রাখার কারণে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়া ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের মুখোমুখি অবস্থায় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে তাকে লাল কার্ড প্রদর্শন করা যেতে পারে।

ফিফার নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি একটি বিবৃতিতে জানায়, 'বৈষম্যমূলক বা অনুপযুক্ত আচরণ গোপন করার উদ্দেশ্যে মুখ ঢাকার ঘটনায় লাল কার্ডের বিধান সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।'

আলমিরন নতুন নিয়মের কারণে এই বিশ্বকাপে আগেও আলোচনা তৈরি করেছিলেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে টিম রিমকে প্রথমে ফাউলের কারণে হলুদ কার্ড দেখানো হয়েছিল। কিন্তু ভিএআর হস্তক্ষেপ করে জানায়, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। রিপ্লেতে দেখে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং রিমের হলুদ কার্ড বাতিল করে আলমিরনকে অভিনয়ের (সিমুলেশন) দায়ে হলুদ কার্ড দেখান।

নতুন নিয়ম অনুযায়ী ভিএআরের ক্ষমতাও বেড়ে গেছে। এখন গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড, ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া এবং স্পষ্টভাবে ভুল কিকের সিদ্ধান্তের ক্ষেত্রেও ভিএআর রেফারিকে সহায়তা করতে হবে, যদি দ্রুত সিদ্ধান্ত সংশোধন করা সম্ভব হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%