ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগ


নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগ

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৃষি-প্রযুক্তি, দুগ্ধশিল্প, সবুজ জ্বালানিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এসব খাতে যৌথ বিনিয়োগ, ব্যবসায়িক সংযোগ এবং রফতানি সম্প্রসারণের জন্য বিভিন্ন সুযোগের কথা তুলে ধরা হয়।

আরও পড়ুন: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী

সভায় নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের মার্কেট ম্যানেজার (দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া) র‍্যাচেল ম্যাকগাকিয়ান সহ অন্যান্যদের সঙ্গে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের প্রতিনিধিদল নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান। প্রতিনিধিদলে অন্য সদস্যরা ছিলেন যুগ্মসচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন আহমেদ এবং উপসচিব (এফটিএ) ফারহানা ইসলাম।

বর্তমানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আমদানিতে দুগ্ধজাত পণ্য এবং ধাতব পণ্যের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডে বাংলাদেশের রফতানির পরিমাণ প্রায় ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার, যা মূলত তৈরি পোশাকনির্ভর।

বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশের অ-পোশাক রফতানি খাত সম্প্রসারণে নিউজিল্যান্ড ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজের সহযোগিতা কামনা করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, পরিবেশবান্ধব পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, টেকসই বস্ত্র এবং তথ্যপ্রযুক্তি খাতে নিউজিল্যান্ডের বাজারে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের সক্ষমতা তুলে ধরে বৈঠকে জানানো হয়, দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সনদ ও উৎপাদন ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে। এর ফলে নিউজিল্যান্ডের স্বাস্থ্য খাতে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জেনেরিক ওষুধ ও ভ্যাকসিন সরবরাহের সুযোগ রয়েছে।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

এছাড়া দেশে ৬ লাখ ৫০ হাজারের বেশি প্রযুক্তি পেশাজীবীর দক্ষ জনশক্তির কথা তুলে ধরে নিউজিল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সফটওয়্যার, ফিনটেক এবং ডিজিটাল সেবা খাতে ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাব দেয়া হয়।

বিনিয়োগের ক্ষেত্রে নিউজিল্যান্ডের কোম্পানিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়। দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, বিশেষায়িত পুষ্টিপণ্য, কোল্ড-চেইন লজিস্টিকস, কৃষি-প্রযুক্তি, উন্নত উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে নিউজিল্যান্ডের বিনিয়োগের সম্ভাবনা সম্বন্ধে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তর বাজারেও ব্যবসা সম্প্রসারণ করতে পারে।

দ্বিপাক্ষিক সহযোগিতাকে বাস্তব রূপ দিতে তিনটি তাৎক্ষণিক পদক্ষেপের প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে- এনজেডটিইর দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়া দলের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সরাসরি যোগাযোগ স্থাপন, বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল, আইটি এবং চামড়া খাতের রফতানিকারকদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যবসায়িক ক্রেতাদের ভার্চুয়াল বিটুবি বৈঠকের আয়োজন এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে আরও কার্যকর করা।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

এছাড়াও, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা এবং বাণিজ্য মেলা আয়োজন ও অংশগ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়। বৈঠকে উভয় দেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশের বৃহৎ বাজার এবং উৎপাদন সক্ষমতার সঙ্গে নিউজিল্যান্ডের প্রযুক্তিগত দক্ষতা এবং উচ্চমূল্যের রফতানি সক্ষমতার সমন্বয় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


মঙ্গলবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যুর নিলাম অনুষ্ঠিত হবে। এই রি-ইস্যু অবশিষ্ট ৫.৭৮ বছরের জন্য করা হবে।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিলামটি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে এবং এর জন্য ২০২২ সালের ২৫ মে ৮ শতাংশ কুপন হারে ইস্যু করা ১০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৩২৮৫১১০০) ২ হাজার ৫০০ টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে।

বন্ডটির মেয়াদ শেষ হবে ২০৩২ সালের ২৫ মে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিলের সুযোগ পাবে। এছাড়া অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব খাতের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড দাখিল করতে সক্ষম হবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কেনার জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশগ্রহণ করতে হবে। বিড দাখিল করতে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

যদি কোনো বিশেষ পরিস্থিতির প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

এর পাশাপাশি, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যেই প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, এমনটিও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাদির হত্যাকারীদের ফেরতের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, হাদির হত্যাকারীদের ফেরতের অনুরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১০ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ঢাকায় তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীকে তুলে ধরেন।

এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুততর করবে।

একইসঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফেরৎ দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর মতে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাবার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


জামালপুরে জনদুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করল বিজিবি

জামালপুর জেলার শহরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি বেহাল রাস্তা জনদুর্ভোগ লাঘবে ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।

সোমবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের চন্দ্রাঘন্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি সংস্কার ও মেরামত করা হয়েছে।

জানা গেছে, এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। তবে, কয়েকদিনের টানা বর্ষণ ও খানাখন্দের কারণে রাস্তার চলাচল অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরমভাবে বিপাকে পড়েছেন। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার কার্যক্রম শুরু করেন জামালপুর ৩৫ বিজিবি।

রাস্তা সংস্কার কাজের নেতৃত্ব দিচ্ছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান। এ সময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, কর্মকর্তাগণ, সৈনিক সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। রাস্তাটি সংস্কারের পর রিকশাচালক, অটোরিকশা চালক ও পথচারীরা বিজিবির জনহিতকর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু রাস্তাটিতে জলাবদ্ধতা, খানাখন্দের কারণে বেহালদশার সৃষ্টি হয়। জনস্বার্থে বিজিবি স্থানীয়দের সম্পৃক্ততায় রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির কমিটি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির কমিটি প্রকাশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলা থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ করা হয়েছে। রোববার (৯ আগস্ট ২০২৬) সংগঠনটির নতুন কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী গণেশকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া তাফিমকে সাধারণ সম্পাদক এবং তালাতকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিভিন্ন সম্পাদকসহ আরও ১৪ জন কার্যকরী সদস্য রয়েছেন। সব মিলিয়ে কমিটিতে মোট ২২ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের সহযোগিতা, আবাসন ও একাডেমিক বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান এবং বগুড়া জেলার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

কমিটির নবনির্বাচিত সভাপতি গণেশ বলেন, “আমরা বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতিকে একটি পরিবারের মতো মনে করি। নিজের পরিবারের মতোই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বগুড়া এলাকার ভাই-বোনদের সার্বিক সহযোগিতা ও কল্যাণে কাজ করতে চাই। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আমি সকলের সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, সংগঠনটির মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তোলা। নতুন কমিটির সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কমিটি প্রকাশের পর বগুড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটি আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%