ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, প্রাইভেট কার জব্দ


বাঞ্ছারামপুরে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, প্রাইভেট কার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিয়ারচর এলাকায় খোষকান্দি-দরিয়ারচর পাকা সড়কের ওপর সাহাবুদ্দিনের মোটর গ্যারেজের সামনে এ অভিযান শুরু হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামের ইমান উদ্দিনের ছেলে লাদেন মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-গ ৩২-০৮৩৭ নম্বর একটি সাদা প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সকল সংবাদ বর্জনের ঘোষণা

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ এম


ঝিনাইদহে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ গ্রামে মাদক কারবারিদের ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেছেন যে প্রতিনিয়ত মাদক কারবারিদের এমন কার্যকলাপে এলাকা যেন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) দুপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. মামুন ও তাঁর স্ত্রীকে হাতেনাতে আটক করা হয় এবং সচেতন এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ করেন।

আটককৃত মো. মামুন বড়বামনদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তল্লাশির সময় মামুনের পকেট থেকে ৭৩ পিস এবং তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ পিস—মিলিয়ে মোট ১১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসী গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাদের ঘেরাও করে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাদের আটক রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত দম্পতিকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত করে জানায়, এলাকায় মাদক নির্মূলে অভিযান জোরদার করা হবে এবং এই ঘটনায় অন্য কোনো কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৩ এম


গোবিন্দগঞ্জে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল সাপুড়ের

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ঘটনার মাধ্যমে বিষধর সাপের ছোবলে এক সাপুড়ের মৃত্যু ঘটেছে। নিহত সাপুড়ে হিসেবে চিহ্নিত হয়েছেন আজাদুল ইসলাম ঘুটু (২৮)।

তিনি সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে পাতা খেলার আয়োজন করা হয়েছে। সেই পাতা খেলায় অংশগ্রহণের জন্য আজাদুল ইসলাম (ঘুটু) সোমবার (৩ আগস্ট) বিকালে একটি নতুন সাপ ধরেন। তবে সাপটিকে প্রশিক্ষণ দেওয়ার সময় বিষাক্ত সাপটি তাকে দংশন করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে স্বজনরা বিষ নাশক করার জন্য তাকে রাজা বিরাটের পার্শ্ববর্তী শিবসমুদ্র এলাকায় অবস্থিত ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে যথাসময়ে তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা আরও তথ্য জানিয়েছেন যে, গত কয়েকদিন ধরে ওই পাতা খেলার সময় কলা গাছে সাপ পেঁচিয়ে রাখতেন সাপুড়ে আজাদুল। এবং আজকেও পাতা খেলায় বড় আকারের একটি সাপ রাখার পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি নতুন সাপটি ধরেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৫ এম


দক্ষিণ কেরানীগঞ্জে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশ যুবলীগ নেতা মোহাম্মদ আলী হোসেনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা কেরানীগঞ্জ উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে আগানগর ইউনিয়নের ইস্পাহানি আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে যুবলীগ নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের অস্থিতিশীলতার জন্য বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসীদের মতে, গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আলী হোসেন সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপনে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে সমবেত হয়ে সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৮ এম


ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলগুলোতে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে যে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%