ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী


দেশের উন্নয়নে বিরোধী দলের সহযোগিতা দরকার : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর, ২৮ আগস্ট, ২০২৬ : দেশের উন্নয়ন ও দেশ গড়তে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, জনগণ বিএনপি-কে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিরোধীদল আন্দোলনে থাকলে দেশ ও এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মন্ত্রী বলেন, ‘আমরা ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলোÑ এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে দেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বিরোধী দল লংমার্চ করেছে, আবার আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ ধরনের আন্দোলন এলাকার জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর।’

বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আন্দোলন করে বিএনপি-কে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। তারা মনে করছে, আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান এবং মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে। সেই সুযোগে জনগণ বাধ্য হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।’

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিয়ে দেওয়া হলো শি জিনপিংয়ের ঘনিষ্ঠ জেনারেলকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সরিয়ে দেওয়া হলো শি জিনপিংয়ের ঘনিষ্ঠ জেনারেলকে

আইন শৃঙ্খলা গুরুতর লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরুর সাত মাসের মাথায় চীনের প্রধান সামরিক সংস্থা থেকে শীর্ষস্থানীয় জেনারেল ঝাং ইউশিয়াকে অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির পার্লামেন্টের স্থায়ী কমিটির বৈঠকের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ঝাং ইউশিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাংয়ের সঙ্গে একই সময়ে তদন্তের মুখে পড়া আরেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা লিউ ঝেনলিকেও অপসারণ করা হয়েছে।

২০০৭ সালে কমিউনিস্ট পার্টি অফ চায়নার কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার পর জেনারেল ঝাং ইউশিয়া চীনের রাজনৈতিক ও সামরিক কাঠামোর উচ্চতর পর্যায়ে ধাপে ধাপে উঠে আসেন। ২০১২ সালে তাকে দেশের সর্বোচ্চ সামরিক নীতিনির্ধারণী সংস্থা ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’ (সিএমসি)-এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাঁচ বছর পর তিনি ২৪ সদস্যের পলিটব্যুরোতে (যা দল ও কেন্দ্রীয় সরকারের কার্যক্রম তদারকি করে) অন্তর্ভুক্ত হন এবং সিএমসি-র দ্বিতীয় শীর্ষ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান।

সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে ২০২২ সালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরও ঝাং সিএমসি-তে তার পদ ধরে রাখেন এবং প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে পদোন্নতি পান। ফলে তিনি চীনের সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা হয়ে ওঠেন। দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হলেও, শি-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঝাং তখন পর্যন্ত এই শুদ্ধি অভিযানের আওতামুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছিল।

তবে জানুয়ারি মাসে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ওই সময় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঝাং এবং সিএমসি-র আরেক উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্য লিউ ঝেনলি শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের সন্দেহে অভিযুক্ত হয়েছেন। এটি একটি প্রচলিত পরিভাষা, যা চীনা কর্তৃপক্ষ সাধারণত দুর্নীতির ক্ষেত্রে ব্যবহার করে থাকে।

এই ঘোষণাটি প্রেসিডেন্ট শি জিনপিং শাসনামলের ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানেরই একটি অংশ ছিল। তবে ঝাংয়ের জ্যেষ্ঠতা এবং শি-র সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে বিষয়টি অনেকক পর্যবেক্ষকদের বিস্মিত করে।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে হিন্দু পরিবারের ওপর ‘হামলার’ ঘটনায় ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বাংলাদেশে হিন্দু পরিবারের ওপর ‘হামলার’ ঘটনায় ভারতের উদ্বেগ

ভারতের উদ্বেগ বাংলাদেশে হিন্দু 'পরিবার লক্ষ্য করে হামলা' নিয়ে

সম্প্রতি বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে’ লক্ষ্য করে হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নিবিড়ভাবে নজর রাখছে।=

 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে বাংলাদেশে ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু’ করার অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশের সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন করা হয়।

মুখপাত্র রণধীর জয়সওয়াল জবাবে বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। তিনি মন্তব্য করেন, এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা উল্লেখ করেন, বাংলাদেশে মানবিক সংকটের পাশাপাশি ‘হিন্দু পরিবারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য’ করে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

 

জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তিন সন্তানের জনক

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


চরফ্যাশনে অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন তিন সন্তানের জনক

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড, আট কপাট বাজারের হুন্ডার মিকার আঃ হান্নান (৩০) গতকাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, হান্নান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ধার দেনা করে তার পেটে অপারেশন করা হয়েছে। তার মা জানান, অপারেশনের পরে তাকে অতিরিক্ত ঔষধ খাওয়ানোর কারণে বিভিন্ন সময় তার মাথায় সমস্যা হত। পরবর্তীতে টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারতেন না। তারা সবসময় তাকে পাহারা দিয়ে রাখতেন। গতকাল রাতে তার মা তার সাথেই ঘুমিয়ে ছিলেন কিন্তু সকালে উঠে দেখেন তার ছেলে আর পাশে নেই। পরে পরিবারের সকল সদস্য খোঁজতে থাকেন। ফজরের পরে দেখা যায়, তিনি তাদের বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত হান্নানের এক স্ত্রী এবং তিনজন ছেলে সন্তান রয়েছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ফেডারেশন কাপ তায়কোয়ান্দো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ফেডারেশন কাপ তায়কোয়ান্দো

ফেডারেশন কাপ তায়কোয়ান্দো-২০২৬ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭টি জেলা এবং চার বাহিনীর প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন শুক্রবার (২৮ আগস্ট) বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সদস্য মাসুম কবির, মুসলিম মিয়া এবং অন্যান্যরা।

ফেডারেশন কাপের মাধ্যমে দেশের জনপ্রিয় খেলায় প্রায় দুই বছর পর নতুন প্রাণ সঞ্চার হয়েছে। বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের মাসখানেকের মধ্যে সারা দেশের তায়কোয়ান্দোকাদের নিয়ে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।

 

দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দৌলতুজ্জামান খাঁন তায়কোয়ান্দোকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরো জনপ্রিয় করার পরিকল্পনা সম্পর্কে জানান, "এই খেলার প্রসার ঘটলে একদিকে যেমন নতুন খেলোয়াড় তৈরি হবে, অন্যদিকে শিক্ষার্থীরা আত্মরক্ষার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণও পাবে।" তিনি বলেন, খেলাটিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছড়িয়ে দেওয়ার প্রতি তাদের আগ্রহ রয়েছে।

 

এতে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার সক্ষমতা তৈরি হবে, যা দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো উল্লেখ করেন, "তায়কোয়ান্দো অলিম্পিকের তালিকাভুক্ত একটি খেলা। এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।" আন্তর্জাতিক পর্যায়ে যারা এই খেলায় অভিজ্ঞ, তাদের জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রেও অতিরিক্ত সুযোগ তৈরি হয়।

শুধু খেলোয়াড় তৈরি নয়, তায়কোয়ান্দোকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

 

তার মতে, খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে উপার্জনের সুযোগের পাশাপাশি স্বাস্থ্য ও আন্তর্জাতিক পরিচিতিও অর্জন করা সম্ভব। তিনি সরকারের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগের সঙ্গে তায়কোয়ান্দোর উন্নয়নকে যুক্ত করে দেখতে চান।

শায়রুল কবির খান বলেন, "মিডিয়ার প্রচারের আলোয় এলে এই খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তায়কোয়ান্দো আরো এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।" তার প্রত্যাশা, সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে তায়কোয়ান্দোর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব হবে। খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই হতে পারে এই খেলার বিস্তারের অন্যতম প্রধান ক্ষেত্র।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%