০৭:২৬ পি.এম
ফেডারেশন কাপ তায়কোয়ান্দো-২০২৬ জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৭টি জেলা এবং চার বাহিনীর প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন শুক্রবার (২৮ আগস্ট) বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সদস্য মাসুম কবির, মুসলিম মিয়া এবং অন্যান্যরা।
ফেডারেশন কাপের মাধ্যমে দেশের জনপ্রিয় খেলায় প্রায় দুই বছর পর নতুন প্রাণ সঞ্চার হয়েছে। বর্তমান অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের মাসখানেকের মধ্যে সারা দেশের তায়কোয়ান্দোকাদের নিয়ে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে।
আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন
দুই দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। ওইদিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
দৌলতুজ্জামান খাঁন তায়কোয়ান্দোকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরো জনপ্রিয় করার পরিকল্পনা সম্পর্কে জানান, "এই খেলার প্রসার ঘটলে একদিকে যেমন নতুন খেলোয়াড় তৈরি হবে, অন্যদিকে শিক্ষার্থীরা আত্মরক্ষার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণও পাবে।" তিনি বলেন, খেলাটিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছড়িয়ে দেওয়ার প্রতি তাদের আগ্রহ রয়েছে।
আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার
এতে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আত্মরক্ষার সক্ষমতা তৈরি হবে, যা দেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো উল্লেখ করেন, "তায়কোয়ান্দো অলিম্পিকের তালিকাভুক্ত একটি খেলা। এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।" আন্তর্জাতিক পর্যায়ে যারা এই খেলায় অভিজ্ঞ, তাদের জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার ক্ষেত্রেও অতিরিক্ত সুযোগ তৈরি হয়।
শুধু খেলোয়াড় তৈরি নয়, তায়কোয়ান্দোকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন: জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
তার মতে, খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে উপার্জনের সুযোগের পাশাপাশি স্বাস্থ্য ও আন্তর্জাতিক পরিচিতিও অর্জন করা সম্ভব। তিনি সরকারের খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগের সঙ্গে তায়কোয়ান্দোর উন্নয়নকে যুক্ত করে দেখতে চান।
শায়রুল কবির খান বলেন, "মিডিয়ার প্রচারের আলোয় এলে এই খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং তায়কোয়ান্দো আরো এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।" তার প্রত্যাশা, সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে তায়কোয়ান্দোর একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা সম্ভব হবে। খেলাধুলার পাশাপাশি আত্মরক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই হতে পারে এই খেলার বিস্তারের অন্যতম প্রধান ক্ষেত্র।
আরও পড়ুন: বার্সার বিপক্ষে জয়ের পর পিএসজির দুশ্চিন্তা বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন