০৭:২৫ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড, আট কপাট বাজারের হুন্ডার মিকার আঃ হান্নান (৩০) গতকাল গভীর রাতে তার নিজ বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, হান্নান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ধার দেনা করে তার পেটে অপারেশন করা হয়েছে। তার মা জানান, অপারেশনের পরে তাকে অতিরিক্ত ঔষধ খাওয়ানোর কারণে বিভিন্ন সময় তার মাথায় সমস্যা হত। পরবর্তীতে টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারতেন না। তারা সবসময় তাকে পাহারা দিয়ে রাখতেন। গতকাল রাতে তার মা তার সাথেই ঘুমিয়ে ছিলেন কিন্তু সকালে উঠে দেখেন তার ছেলে আর পাশে নেই। পরে পরিবারের সকল সদস্য খোঁজতে থাকেন। ফজরের পরে দেখা যায়, তিনি তাদের বাড়ির দক্ষিণ পাশে মেসার্স নাজিম মিলের পাশে একটি করই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত হান্নানের এক স্ত্রী এবং তিনজন ছেলে সন্তান রয়েছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন