০৭:১৫ পি.এম
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ- মাদ্রাসা, ইয়াতিমখানা, অটিজম ও প্রতিবন্ধী স্কুল পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই শনিবার আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লেইস প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করা হয়।
এছাড়া, টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: তিন প্রতিবন্ধীকে নিয়ে অসহায় ফয়সালের পরিবার, এক আয়ে চলে আটজনের সংসার
কর্মসূচিতে প্রতিষ্ঠানে প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন