০৭:০৭ পি.এম
আন্তর্জাতিক বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহান বাহাউল্লার ২০৯ তম জন্মবার্ষিকী ঢাকার বাহাই সমাজে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ই নভেম্বর) ঢাকার বাহাই কেন্দ্রে অনুষ্ঠিত এই উদযাপনটি ছিল আনন্দময়।
অনুষ্ঠানটি শুরু হয় বিভিন্ন ভাষায় বাহাই প্রার্থনা দিয়ে।
আরও পড়ুন: মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা
এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিশু মানসিক বিকাশ বিশেষজ্ঞ ডা. জেনা হামাদানি। তিনি বাহাউল্লার আগমন, উদ্দেশ্য এবং প্রধান শিক্ষাসমূহ তুলে ধরেন।
বক্তারা এ সময় উল্লেখ করেন, বাহাউল্লাহর উদ্দেশ্য হলো সারা বিশ্বের মানব জাতির মধ্যে ঐক্য স্থাপন করা। তার প্রধান শিক্ষা হলো পৃথিবী একটি দেশ, মানব জাতি উহার নাগরিক, নারী ও পুরুষের সমান অধিকার, বিজ্ঞান এবং ধর্মের সমন্বয়, একটি আন্তর্জাতিক ভাষা এবং এক শিক্ষাব্যবস্থা যা মানব জাতির ঐক্যের মূল উপাদান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু, কিশোর এবং যুবকদের জন্য আকর্ষণীয় একতা বিষয়ক গান ও নৃত্য পরিবেশন করা হয় এবং বাহাউল্লার মূল দর্শনগুলো দেওয়ালে প্রদর্শিত হয়।
প্রসঙ্গত, মির্জা হুসাইন আলী নামেও পরিচিত বাহাউল্লাহ ১৮১৭ সালের ১২ নভেম্বর ইরানের তেহরানে শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হচ্ছে বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম। ঊনবিংশ শতাব্দীতে পারস্যে (বর্তমানে ইরান) এই ধর্মের উৎপত্তি ঘটে। বর্তমানে বিশ্বে ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে এই ধর্মের আনুমানিক প্রায় ৬০ লক্ষ অনুসারী রয়েছে। ১৮৪৪ সালের ৩০ মে তিনি নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেন। তার ঈমান বিধ্বংসী কার্যকলাপে জনরোষ বৃদ্ধি পেলে রাষ্ট্রের শান্তি ভঙ্গের দায়ে ১৮৫০ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: ভারতে শব্দদূষণ আইনে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন