ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি


হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি দাবি করেছে যে, সউদী আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর, তেল কোম্পানি আরামকোর স্থাপনা এবং সীমান্ত অঞ্চলের সউদী সামরিক ঘাটিতে ৬টি বড় ধরণের হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি জানায়, এই হামলাগুলো ব্যালাস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে পরিচালিত হয়েছে।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি বার্তায় জানান, সউদী আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একাধিক সউদী তেল অবকাঠামো এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে।

মুখপাত্র আরও উল্লেখ করেন, "সউদী ভূখণ্ডের গভীরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা 'অবরোধের জবাবে অবরোধ' এবং 'উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি বজায় রাখছি। সউদী শত্রু সৈন্য ও কর্মকর্তাদের লক্ষ্য করে আমাদের আক্রমণ জোরদার করা হবে।"

আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড

তবে, হুথিদের এই দাবি সম্পর্কে সউদী আরব বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকৃতি জানানো হয়নি। সূত্র: দ্য নিউ আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসপিএ ও হুংকারের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


বিএসপিএ ও হুংকারের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন, এবং দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড হুংকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামের বিএসপিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, আগামী দুই বছরের জন্য বিএসপিএর কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে হুংকার। চুক্তির শর্ত অনুযায়ী, বিএসপিএর সব সদস্য হুংকার থেকে যেকোনো কেনাকাটায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা পাবেন।

বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, হুংকারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শের এ মোহাম্মদ তাবিব এবং বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিএসপিএর যুগ্ম সম্পাদক সাজিদ মুস্তাহিদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফয়জুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হুংকারের সব পণ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে (www.hunkar.football) পাওয়া যাচ্ছে। এছাড়া, দেশজুড়ে দুরন্ত স্পোর্টসের আউটলেটগুলোতে হুংকারের সব পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা

ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর নতুন জেমস বন্ড খুঁজতে শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেই প্রক্রিয়ার মধ্যে এবার হলিউড তারকা রবার্ট প্যাটিনসন চমক হিসেবে হাজির হয়েছেন। ০০৭ চরিত্রে অভিনয়ের জন্য তিনি পর্দার পরীক্ষা (স্ক্রিন টেস্ট) দিয়েছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী দ্য হলিউড রিপোর্টার।

প্রতিবেদন অনুসারে, প্যাটিনসনের পাশাপাশি এই চরিত্রের জন্য বিবেচনায় রয়েছেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন এবং জশ ও’কনর। গত ২৪ অক্টোবরের সপ্তাহান্তে লন্ডনে তাঁদের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নিকোলাস হল্টও।

প্যাটিনসনের নাম আলোচনায় আসা একটি চমকপ্রদ বিষয়। কারণ, বর্তমানে তিনি ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। লন্ডনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। এই অবস্থায় নতুন বন্ড হওয়ার দৌড়ে তাঁর নাম যুক্ত হওয়ায় হলিউডে আলোচনা শুরু হয়েছে।

পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে প্যাটিনসনের সাম্প্রতিক কাজও তাঁর সম্ভাবনাকে জোরালো করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিলনুভ পরিচালিত ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় তিনি অভিনয় করেছেন। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।

এছাড়া ক্রিস্টোফার নোলান, রবার্ট এগার্স এবং সেফদি ভ্রাতৃদ্বয়ের মতো প্রশংসিত নির্মাতাদের সঙ্গে কাজ করে অভিনয়ের বৈচিত্র্য প্রমাণ করেছেন প্যাটিনসন। নোলানের ‘টেনেট’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও তাঁকে অ্যাকশন ও গুপ্তচরবৃত্তিনির্ভর গল্পে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে।

জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা নির্মাণের দায়িত্বে রয়েছেন প্রযোজক অ্যামি পাসকেল ও ডেভিড হেইম্যান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্রকলি পরিবারের সঙ্গে চুক্তির পর সিরিজটির সৃজনশীল নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস।

ড্যানিয়েল ক্রেইগ পাঁচটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এই চরিত্রে তাঁর শেষ সিনেমা। তবে নতুন বন্ড হিসেবে কে পর্দায় আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্যাটিনসনের স্ক্রিন টেস্টের খবর নিয়েও অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ এম


বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জ পৌরসভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সরেজমিনে ড্রেন পরিষ্কারসহ সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। তাঁরা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ করে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে ড্রেন পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের জন্য নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ড্রেন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার পরিকল্পনা আ.লীগের

কুমিল্লায় ডিসেম্বর মাসের আগমনের প্রেক্ষাপটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।

মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ১৪টি কৌশলগত ও নির্জন পয়েন্টে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পাঁয়তারা চলছে। তবে গোয়েন্দা সূত্রের মাধ্যমে আগাম তথ্য পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে।

নাশকতার পরিকল্পনা প্রতিহত করার লক্ষ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তির সাহায্যে জেলাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, দেশে যেকোনো আন্দোলন-সংগ্রাম কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রধান কৌশল থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে অচল করে দেওয়া। মহাসড়কের ১০৩ কিলোমিটার অংশ দেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। তাই সরকারের ওপর চাপ তৈরি করতে বা জনমনে আতঙ্ক ছড়াতে এই সড়কটিকেই প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়।

অতীতের রেকর্ড বিশ্লেষণ করেও দেখা গেছে, যেকোনো বড় রাজনৈতিক অচলাবস্থায় এই মহাসড়কে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রবণতা বেশি।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের ক্যাডাররা সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

মহাসড়কের যে ১৪টি পয়েন্টকে নাশকতার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো—দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

বিশেষ করে রাতের আঁধারে এসব পয়েন্টের নির্জন স্থানগুলোকে কাজে লাগিয়ে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অপচেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি অভিযানে গ্রেফতার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে মহাসড়কে নাশকতার পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ আভাস পেয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, "আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার ছক কষছে—এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে আমরা তাদের অবস্থান চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।"

নাশকতার পরিকল্পনার শেষ বিন্দু পর্যন্ত এই চিরুনি অভিযান চলবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।"

চিহ্নিত ১৪টি পয়েন্টসহ মহাসড়কের ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো অবস্থায়ই মহাসড়কে কোনো অশুভ শক্তিকে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%